Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিকে দেখেই পার্টি ছেড়ে লেজ গুটিয়ে পালালেন সলমন খান! সলমনের রাগী মুখ দেখে হাসির রোল, মুহূর্তে ভাইরাল ভিডিও

প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিকে দেখেই পার্টি ছেড়ে লেজ গুটিয়ে পালালেন সলমন খান! সলমনের রাগী মুখ দেখে হাসির রোল, মুহূর্তে ভাইরাল ভিডিও

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বলিউডের ভাইজান সলমন খান অভিনীত অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ সিনেমাটি। সম্প্রতি দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সিনেমাতে সলমন খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তার ভগ্নিপতি আয়ুষ শর্মাকে।

সম্প্রতি ট্রেলার রিলিজ হওয়ার আনন্দ উদযাপন করতে নিজের বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন আয়ুষ এবং তার স্ত্রী অর্পিতা। সেখানেই প্রাক্তন প্রেমিকার মুখোমুখি হয়েই পালাতে দেখা গেল সিনেমার মুখ্য চরিত্র অর্থাৎ সলমন খানকে।

প্রসঙ্গত মহেশ মঞ্জরেকর পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে নভেম্বর মাসের শেষে। এদিন ট্রেইলার রিলিজের পার্টিতে উপস্থিত হয়েছিলেন বলিউডের প্রথম সারির নানার খ্যাতনামা ব্যক্তিত্বরা। সেখানে ছিলেন ভাইজান সলমন খানের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে সঙ্গীতা যখন ফোনে কথা বলতে ব্যস্ত, তখন সলমান ধীরে ধীরে তার পাশ কাটিয়ে সরে যাচ্ছেন। পাশাপাশি অন্যান্য ফটো দেখেও বেশ বোঝা গিয়েছে প্রাক্তন প্রেমিকার সঙ্গে একই পার্টিতে মোটেও স্বচ্ছন্দ বোধ করছিলেন না সলমন খান।

প্রসঙ্গত ভাইজানের আসন্ন ছবিতে দেখতে পাওয়া যাবে প্রজ্ঞা জয়সওয়াল, মহিমা মাকওয়ানার মতো অভিনেত্রীদের। পাশাপাশি একটি বিশেষ গানে নাচবেন অভিনেতা বরুণ ধাওয়ানও। এখন অনুগামীরা অধীর আগ্রহে তাই অপেক্ষা করছেন সিনেমাটির মুক্তির জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।