Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 July 2026

‘সলমন একজন সুইটহার্ট, আমাকে হাতে ধরে মারপিট শিখিয়েছে’! ভাইজানের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন সুপারস্টার যীশু সেনগুপ্ত

‘সলমন একজন সুইটহার্ট, আমাকে হাতে ধরে মারপিট শিখিয়েছে’! ভাইজানের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন সুপারস্টার যীশু সেনগুপ্ত

টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত ইতিমধ্যেই বেশ কয়েকটি বলিউডের বড় প্রজেক্টে কাজ করে ফেলেছেন। কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে রানী মুখার্জির মত অভিনেত্রীদের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে তাকে। তবে এবার তিনি কাজ করার সুযোগ পেলেন বলিউডের ভাইজান সলমন খানের সঙ্গে ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমায়।

একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া গিয়েছে তাকে। এবার সেই কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেতাকে। সম্প্রতি তিনি জানিয়েছেন অনস্ক্রীন মারামারি করতে তার বেশ অসুবিধা হচ্ছিল। অনেক ক্ষেত্রেই টাইমিং এ বেশ গন্ডগোল হয়ে যাচ্ছিল। কিন্তু সেই সময় ভাগ্যক্রমে শুটিং সেটে উপস্থিত ছিলেন সলমন খান।

হাতে ধরে তিনি টলিউড অভিনেতা যীশু সেনগুপ্তকে কিভাবে ক্যামেরার সামনে মারামারি করতে হয় সে কথা শিখিয়ে দিয়েছেন। পাশাপাশি যতক্ষণ পর্যন্ত যিশু সেনগুপ্তর শুটিং চলছিল ততক্ষণ তার জন্য অপেক্ষা করেছেন সলমন খান।

আরও পড়ুন: কোলেপিঠে করে মানুষ করা বাবা মা কে ছেড়ে ক্যাটরিনার সঙ্গে আলাদা সংসার পাতবেন ভিকি! পরিবারের অমতেই কোটি টাকার অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন সুপারস্টার ভিকি, বিয়ে নিয়ে ক্ষোভে ফুঁসছে পাত্রের পরিবার! আলাদা সংসার পাতার পরিকল্পনা অভিনেতার

বলাই বাহুল্য সলমনের মতো এত বড় তারকা থেকে সাহায্য পেয়ে যারপরনাই আপ্লুত যীশু সেনগুপ্ত। তিনি জানিয়েছেন সলমন খান প্রথম সারির বলিউড তারকা হলেও বাস্তব জীবনে একেবারেই মাটির মানুষ।পাশাপাশি হাতে ধরে ক্যামেরার সামনে মারপিট শেখানোর জন্য সলমনের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন যীশু সেনগুপ্ত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment