Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

“সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করিনি” দাবি মৌলানা অনস সাঈদের

অনস সাঈদের সঙ্গে সানার সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনস সাঈদকে

“সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করিনি” দাবি মৌলানা অনস সাঈদের

অনস সাঈদের সঙ্গে সানার সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনস সাঈদকে ট্রোলও করা হয়। কিন্তু এবার সানার বলিউড ছাড়ার বিষয়ে সরাসরি বেশ কিছু কথা বলকেন গুজরাতের মৌলানা। গুজরাতের মৌলানা অনস সাঈদের সঙ্গে বেশ কিছুদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন সানা। তারপরেই আস্তে আস্তে নিজেকে টেলি পর্দা থেকে অনেকটাই সরিয়ে নিয়েছেন সানা।

আগের মতো তাকে অভিনয় করতে দেখা না গেলেও তিনি নিজের নতুন জীবন নিয়ে যে খুশি সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আগের থেকে এই নতুন জীবন একটু আলাদা হলেও সানা বেশ আনন্দের সাথেই কাটাচ্ছে তাঁর এই নয়া জীবন। নতুন জীবনে তিনি আগের জীবনের কোন কিছুই রাখতে চান না বলে আগের সব ছবিও ইন্সটা থেকে তিনি সরিয়ে নিয়েছেন। এমনকি মাঝে মাঝেই তিনি হিজাবে মুখ ঢেকে ছবি শেয়ার করেন। যদিও বিয়ের আগেই সানা জানান, তিনি এবার থেকে ধর্মের পথ অবলম্বন করে চলবেন।

এই ঘটনার পর থেকেই নেটিজেনরা আর সানার পেছন ছাড়ছেন না। এদিন অবশ্য জানান, সানার বিনোদন দুনিয়া ছাড়ার পিছনে তাঁর কোনও হাত নেই। তিনি বলেন, ”আমি কখনওই সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করিনি। গত ৬ মাস আগে ইনস্টাগ্রামে সানা জানিয়েছিলেন তিনি হিজাব পরবেন। লোকজন ভেবেছিল, এটা হয়তবা মহামারীর কারণে। কিন্তু সানা সবসময়ই কাজের জায়গা থেকে নিজেকে আলাদা রাখতে চেয়েছিলেন। হঠাৎই বিনোদন দুনিয়া ছাড়ার কথা ঘোষণা করে দিল। এতে আমিও কিছুটা হতবাক হয়েছিলাম।”

আরও পড়ুন: ‘বোনুয়া’ মিমি চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব শেষ সুপারস্টার নুসরত জাহানের! সুপারস্টার মিমিকে আমন্ত্রণ জানালেন না অভিনেত্রী নিজের রেডিও শো তে, প্রিয় বান্ধবীর সঙ্গে সম্পর্ক একদম তলানিতে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment