Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

ফের মোদক বাড়িতে বিয়ের সানাই! দ্বিতীয়বার বিয়ে হল শ্রী ও রাতুলের, শ্রী-রাতুলকে নিয়ে ছবি শেয়ার করলেন ‘মিঠাই’এর উচ্ছেবাবু

ফের মোদক বাড়িতে বিয়ের সানাই! দ্বিতীয়বার বিয়ে হল শ্রী ও রাতুলের, শ্রী-রাতুলকে নিয়ে ছবি শেয়ার করলেন ‘মিঠাই’এর উচ্ছেবাবু

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। গত একবছর ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। একবছর ধরে একটানা দর্শকদের পছন্দের তালিকায় হোক কিংবা টিআরপির দৌড়ে এক নম্বরে রয়েছে মিঠাই, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। প্রতিদিন ধারাবাহিকের প্রতিটি এপিসোডে থাকে নতুন নতুন চমক। ধীরে ধীরে কাছে আসছে সিড ও মিঠাই। ধারাবাহিকের পর্দার সেই সমস্ত মুহূর্তগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ধারাবাহিক অনুরাগীরাও। আপাতত মিঠাই ধারাবাহিকে রাতুল ও শ্রীতমার মিলন পর্বের প্রজেক্ট শেষ।

ধারাবাহিকের গল্প অনুযায়ী আগামী পাঁচ বছরের জন্য পিএইচডি করতে বাইরে চলে যাচ্ছিল রাতুল। তবে সে যাওয়ার আগেই মিঠাইয়ের কথামতো টিকিট ক্যানসেল করে দিয়েছিল। তবে সেকথা বাড়ির সবাই জেনেছে অনেক পরে। তবে শ্রী শেষপর্যন্ত বুঝতে পেরে কাঁচা হাতে গাড়ি চালিয়েই পৌঁছে যায় রাতুলের কাছে। রাস্তার মাঝেই তাকে হিন্দিতে প্রেম নিবেদন করে। এরপরে গান চালিয়ে নাচতেও থাকে তারা। এরপরে মনোহরাতে ফিরে আসে রাতুল-শ্রী, সিদ্ধার্থ-মিঠাই।

এতদিন পর একে অপরের মন বুঝতে পেরেছে তারা। তাই দাদু ও দিম্মার তরফ থেকে মনোহরাতেই আবারও বিয়ের ব্যবস্থা করা হয় রাতুল ও শ্রীয়ের। হইহুল্লোড় করে হল্লা পার্টি মাতিয়ে দেয় বিয়ের অনুষ্ঠান। আপাতত সেই এপিসোডই দেখানো হয়েছে জি বাংলার পর্দায়। মোদক বাড়ির বড় বউ অর্থাৎ তোর্সার সাথে হাত মেলাতে চলেছে ওমি আগরওয়াল। ভবিষ্যতে তারা দুজনে মিলে মোদকদের ক্ষতি করার চেষ্টা করবে, তার হালকা ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে কি হতে চলেছে তা জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্যায়।

আরও পড়ুন: ‘পয়সার জন্য মান-সম্মান সব জলাঞ্জলি দিয়েছে’! বিমল পানমশলার বিজ্ঞাপন দিয়ে তুমুল সমালোচনার সম্মুখীন খিলাড়ি অক্ষয় কুমার, ধিক্কার ভক্তদের

সম্প্রতি এই বিয়ের এপিসোড শুটিং করার সময়ই তোলা একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ছবিতে উপস্থিত ছিলেন পর্দার রাতুল, সিদ্ধার্থ, সোম, স্যান্ডি, শ্রীতমা, নন্দা। পর্দার শ্রী অর্থাৎ দিয়া মুখার্জ্জী নিজের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে এই ছবি শেয়ার করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, তাদের একতাই তাদের শক্তি। আপাতত এই ছবি ভাইরাল হয়েছে মিঠাই অনুরাগীদের মাঝে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment