Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

খড়ি কে দ্যুতির নোংরা মিথ্যে জানাতে সিংহরায় বাড়িতে হাজির হলো সঞ্জয়, দ্যুতি সঞ্জয় কে দেখেই মারলো ঠাসিয়ে ‘থাপ্পড়’, খড়ি হলো অবাক, তুমুল ভাইরাল ভিডিও

খড়ি কে দ্যুতির নোংরা মিথ্যে জানাতে সিংহরায় বাড়িতে হাজির হলো সঞ্জয়, দ্যুতি সঞ্জয় কে দেখেই মারলো ঠাসিয়ে ‘থাপ্পড়’, খড়ি হলো অবাক, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে বাংলার সেরা ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার ‘গাঁটছড়া’। টানটান উত্তেজনা এবং নিত্যনতুন টুইস্টার মাধ্যমে এই ধারাবাহিক জমজমাট হয়ে উঠেছে দর্শকমহলে। ধারাবাহিক শুরুর দিন থেকেই মধ্যবিত্ত বাড়ির মেয়ে খড়ি এবং বড়লোক বাড়ির ছেলে ঋদ্ধিমানের রেষারেষির গল্প দেখানো হয়। ধারাবাহিক শুরুর পর টানা ১৪ সপ্তাহ টিআরপিতে প্রথম স্থান দখল করেছিল এই ধারাবাহিক। বর্তমানের সময় খারাপ গেলে দর্শকদের বিশ্বাস যে খুব শীঘ্রই আবার নিজের জায়গা ফিরে পাবে গাঁটছাড়া।

ধারাবাহিক শুরুতেই দেখানো হয় যে মধ্যবিত্ত বাড়ির মেয়ে দ্যুতির ও তার মায়ের ছোটবেলা থেকেই স্বপ্ন বড়লোক বাড়ির বউ হওয়ার। তাই সেই মতই সিংহ রায় বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান কে নিজের জালে ফাঁসায় দ্যুতি। কিন্তু ঋদ্ধির ভাই রাহুল ঋদ্ধির কোনো ভালো জিনিস সহ্য করতে পারে না। তাই দ্যুতি কে নিজের জালে ফাঁসিয়ে বিয়ের দিন দ্যুতি কে নিয়ে পালিয়ে যায়। আর সেই বিয়ের মন্ডপের ঋদ্ধির সঙ্গে বিয়ে হয় ভট্টাচার্য বাড়ির আরেক মেয়ে খড়ির। এদিকে খড়ি এবং ঋদ্ধি কেউ একে অপরকে একেবারে সহ্য করতে পারে না।

যার ফলে সম্পর্কে প্রথম থেকেই তিক্ততা ছিল। কিন্তু বর্তমানে ধীরে ধীরে কাছে আসছে খড়ি এবং ঋদ্ধিমান। নানা ঘটনার মাধ্যমে খড়ির প্রতি মন গলছে ঋদ্ধিমান এর। আর অন্যদিকে রাহুল দ্যুতি কে নিয়ে পালিয়ে গেলও পরে যখন জানতে পারি দ্যুতির আসল পরিচয়। তখন দ্যুতি কে অস্বীকার করে সে। কিন্তু দ্যুতি নিজের মিথ্যে চালে আবার রাহুলকে বিয়ে করতে বাধ্য করে। সে বলে সে রাহুলের সন্তানের মা হতে চলেছে যার কারণে বাধ্য হয়ে রাহুল এবং দ্যুতির বিয়ে দিতে হয়। বর্তমানে রাহুল এবং দ্যুতির সেই বৌভাতের পর্ব চলছে।

আরও পড়ুন: অস্কারের দৌড়ে নাম লেখাল প্রিয়াঙ্কা চোপড়ার “হোয়াইট টাইগার”

সম্প্রতি সামনে এসে ধারাবাহিকে আগামী পর্বের একটি নতুন ভিডিও। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে সিংহরায় বাড়িতে এসে হাজির হয়েছে সঞ্জয়। সঞ্জয় হলো দ্যুতির ছোটবেলার প্রেমিক। দ্যুতি কে ছোট থেকে ভীষণ পছন্দ করে সে। দ্যুতির সঙ্গে শেষ মুহূর্তে তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু দ্যুতি সঞ্জয়কে না করে দেয় এবং সঞ্জয় কে দিয়ে ভুয়ো প্রেগনেন্সি রিপোর্ট বানিয়ে ছিল। কিন্তু সঞ্জয় বর্তমানে অপরাধবোধে ভুগছে তাই জন্য সে সমস্ত সত্যটা জানিয়ে দিতে সিংহরায় বাড়িতে হাজির হয়।

আর ভিডিওটিতে দেখা যায় যে সঞ্জয় যখনই সমস্ত সত্যিটা খড়ি কে জান্নাতে যায় কিন্তু তখনই এসে হাজির হয় দ্যুতি এবং সঞ্জয় কে প্রশ্ন করে সেখানে কেন এসেছে? উত্তরের সঞ্জয় বলে সে সত্যিটা বলে দিতে এসেছে আর তখনই দ্যুতি টেনে একটা চড় মারে সঞ্জয়ের গালে। এবারের দেখার অপেক্ষা আগামী দিনে ধারাবাহিকে কি চমক আসতে চলেছে। আদেও কি সঞ্জয় খড়ি কে আসল সত্যিটা জানতে পারবে কিংবা খড়ি কি কোনদিনও জানতে পারবে তার দিদি দ্যুতির এই নোংরা খেলা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment