Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

সামলাতে পারলেন না লক্ষ টাকা দামের শাড়ি! কাঁধ থেকে মাঝে মধ্যেই খসে পড়ল আঁচল, নেটদুনিয়ায় ট্রোলড অভিনেত্রী কাজল, তুমুল ভাইরাল ভিডিও

সামলাতে পারলেন না লক্ষ টাকা দামের শাড়ি! কাঁধ থেকে মাঝে মধ্যেই খসে পড়ল আঁচল, নেটদুনিয়ায় ট্রোলড অভিনেত্রী কাজল, তুমুল ভাইরাল ভিডিও

বলিউডের ৯০ দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম কাজল। বলিউড-টলিউড খ্যাত তনুজা কন্যা তিনি। শুরুর দিন থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন দর্শকদের। তার হাসিতে মুগ্ধ ছিল গোটা বলি ইন্ডাস্ট্রি। একসময় একাই দাপিয়ে বেড়িয়েছেন বলিউডে। শাহরুখ কাজল জুটি হিট ছিল সেইসময়ে।

বলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকাদের বাড়িতে দুর্গা পূজো হয়। তার মধ্যে অন্যতম হল মুখার্জ্জী বাড়ির দুর্গা পুজো। পুজোর চারটে দিন পূজো মণ্ডপে উপস্থিত থাকার চেষ্টা করেন অভিনেত্রী। এই পুজোতে উপস্থিত থাকেন একাধিক নামিদামি তারকারা। এই চারটে দিন মুখার্জ্জী বাড়িতে ভিড় জমান পাপরাজিতরা। তাদের ক্যামেরায় ধরা পড়ে একাধিক আকর্ষণীয় ছবি ও ভিডিও, যা নিমেষের মধ্যে ভাইরাল হয় নেটদুনিয়ায়।

এই বছরও পূজোর সময় নিজের বাড়ির পূজাতে উপস্থিত ছিলেন কাজল। পুজোর চারটে দিনের মধ্যে একদিন অভিনেত্রীকে দেখা গিয়েছিল লাল রঙের শাড়িতে ও স্প্যাগেটি ব্রাউজে। সাথে পড়েছিলেন মানানসই গয়নাও। এই পোশাকে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই ভিডিওটি দেখে নেটিজেনদের একাংশের মত, এদিন ঠিকভাবে শাড়ি সামলাতে পারছিলেন না অভিনেত্রী। অভিনেত্রীর আঁচলের ফাঁক দিয়ে স্পষ্ট ছিল তার ক্লিভেজ। যার জন্যই এমন ধারণা হয়েছে নেটিজেনদের।

আরও পড়ুন: খড়কুটো সিরিয়ালে সৌজন্যর মুকুটে নয়া পালক! সুইজারল্যান্ডে এবার ‘সেরা বিজ্ঞানী’র পুরস্কার নিতে যাচ্ছে ‘খরকুটো’র সৌজন্য! ‘গাঁজাখুরি গল্প’, তুমুল কটাক্ষ নেটিজেনদের

এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই একাধিক নেটিজেনদের কাছে ট্রোলও হয়েছেন তিনি। তবে এই সমস্ত ট্রোলিংয়ে কোনদিনই সেভাবে পাত্তা দেননা অভিনেত্রী। এবারেও তার অন্যথা হয়নি। কারণ বলিউডের নায়িকাদের থেকে থেকেই কোন না কোন কারণে ট্রোল হতে হয় নেটিজেনদের কাছে। যা বলিউড তারকাদের কাছে খুবই স্বাভাবিক ব্যাপার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment