Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

ঘরের মধ্যে সাতবার ঘুরিয়ে মেয়ের বিয়ে দিলেন সর্বজয়া! ‘কোভিড নিয়ম মেনে বিয়ে দিলো’, তীব্র ট্রোল নেটিজেনদের, ভাইরাল ভিডিও

ঘরের মধ্যে সাতবার ঘুরিয়ে মেয়ের বিয়ে দিলেন সর্বজয়া! ‘কোভিড নিয়ম মেনে বিয়ে দিলো’, তীব্র ট্রোল নেটিজেনদের, ভাইরাল ভিডিও

জি বাংলার ‘সর্বজয়া’ ধারাবাহিকটির মাধ্যমে দীর্ঘদিন পরে টলিউড অভিনেত্রী দেবশ্রী রায় ফিরে এসেছেন ছোট পর্দায়। ধারাবাহিকের প্রথম সপ্তাহ থেকেই মাঝেমধ্যেই নেটিজেনদের কাছে রীতিমতো ট্রোল হতে হচ্ছে অভিনেত্রীকে। কখনো তাকে বয়স্ক লাগছে, অভিযোগ দর্শকদের কখনো আবার ধারাবাহিকের গল্প দেখে হাসির রোল উঠছে সোশ্যাল মিডিয়ায়। এবার তেমনই সর্বজয়া ওরফে অভিনেত্রী দেবশ্রী রায়ের মেয়ের বিয়ে দেখে আরো একবার কটাক্ষ ছুঁড়ে দিতে দেখা গেল সর্বজয়া ধারাবাহিকে দর্শকদের।

এদিন টিভি চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয় ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যায় সর্বজয়া তার মেয়ে সারাকে তার প্রেমিক জিশানের সঙ্গে ঘরের মধ্যেই সাতপাক ঘুরিয়ে বিয়ে দিচ্ছে। পাশাপাশি তাকে বলতে শোনা যায় এই বিয়েতে নেই কোন সানাই, নেই কোন আলো, আছে শুধু বিশ্বাস।

কিন্তু এই দৃশ্য দেখে মোটেও খুশি হননি নেটিজেনরা। যে কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছে ধারাবাহিকে নির্মাতাদের। তবে অনেকেই হাসির ছলে জানাচ্ছেন ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে এ ধরনের বিয়েই ঠিক আছে।

আরও পড়ুন: ‘ট্রোলিংয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি’! স্ত্রী মধুরিমার বিরুদ্ধে হওয়া তীব্র সোশ্যাল মিডিয়া ট্রোলের প্রসঙ্গে মুখ খুললেন সুপারস্টার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, বিয়ের পরই বডি শেমিংয়ের শিকার মধুরিমা

পাশাপাশি সর্বজয়া করোনা নিয়ম মেনেই মেয়েকে বিয়ে দিচ্ছেন বলেও কটাক্ষ করতে দেখা গিয়েছে দর্শকদের।
প্রসঙ্গত সম্প্রচার শুরু হওয়ার বেশ কিছুদিন পরে টিআরপি তালিকার উপরের দিকে উঠে আসতে সক্ষম হয়েছিল সর্বজয়া, তবে এখন আবার তার ফলাফল পড়তির দিকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment