Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

বিনা অপরাধে সাত্যকিকে ভরা আদালতে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, অঝোরে কাঁদছে উর্মি, ভাইরাল ভিডিও

বিনা অপরাধে সাত্যকিকে ভরা আদালতে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, অঝোরে কাঁদছে উর্মি, ভাইরাল ভিডিও

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। এই ধারাবাহিকে অন্বেষা হাজরা অর্থাৎ পর্দার উর্মির প্রাণোচ্ছল অভিনয় প্রথম দিন থেকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। পর্দার উর্মি বিপরীতে সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জ্জী। বন্ধুত্ব দিয়ে শুরু হওয়া তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মনে ধরেছে বেশ। তাদের মধ্যেকার বোঝাপড়ার ধরণ এই ধারাবাহিকের দর্শক বৃদ্ধির অন্যতম কারণ। সবে মাত্র পাঁচ মাস পূর্ণ হয়েছে উর্মি ও সাত্যকির বিয়ের। কিন্তু এর মধ্যেই ঘটে গিয়েছে অনেক ঘটনা। বারবার তাদের মাঝে তৈরি হয়েছে দূরত্ব। তবে এবার শ্লীলতাহানির অভিযোগে সাত্যকিকে সোজা বাড়ি থেকে থানায় তুলে নিয়ে গেছে পুলিশ।

এই মুহূর্তে ধারাবাহিকের গল্প অনুযায়ী, বছরের প্রথম দিনে বাড়ি ফেরার সময় এক মহিলা রীতিমতো জোর করেই সাত্যকির ট্যাক্সিতে উঠে বসে তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা জানায়। সাত্যকি রাজি না থাকলেও সে জোর করায় একজন ট্যাক্সি ড্রাইভার হিসেবে তিনি তাকে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি চালাতে থাকেন। তবে হঠাৎ করেই সেই মহিলা চিৎকার করে লোক ডাকে এবং তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনে। এরপর রীতিমতো রাস্তার লোকজনের কাছে মার খায় সাত্যকি। তবে ভয়ে, লজ্জায় নিজের স্ত্রীকে কিছুই বলতে পারেনি সে।

পরেরদিন রাতে খাওয়ার সময় যখন পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায় তখন পুরো ঘটনাটা জানতে পারে সে। সে জেনে একটাই কথা ভাবতে থাকে তার টুকাই বাবু তাকে মিথ্যে কথা কেন বলল? সেদিন রাতে সে নিজের বাড়িতে ফিরে যায় শুধুমাত্র ঠান্ডা মাথায় পুরো ঘটনাটা ভাবার জন্য। অন্যদিকে পরের দিনই কোর্টে তোলা হয় উর্মির টুকাই বাবুকে। সেখানে সকলে মিলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনতে থাকে প্রতি মুহূর্তে। বলতে থাকে না না খারাপ খারাপ কথা। সকলেই ভেবেছিল উর্মি হয়তো সেদিন সেখানে আসবে না, কিন্তু সে এসেছিল।

আরও পড়ুন: উলেন অফ সোল্ডার টপের ভেতর থেকে ঠিকরে বেরিয়ে আসছে যৌবন! ফের ভাইরাল মধুমিতা সরকার!

নিজের স্বামীর ব্যাপারে এত খারাপ কথা শুনে এবং টুকাই বাবুকে কাটগড়ায় অসহায় ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে রীতিমত অঝোরে কাঁদছিল আদালতে বসেই। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন কাঠগড়ায় তোলা হয় তখন সে সমস্ত সত্যি কথা বলতে থাকে। এরপর সে সাফ জানিয়ে দেয় সে তার স্বামীকে বিশ্বাস করে। অন্যদিকে তার কাকা ও মামনিই যে এই পুরো ঘটনাটা সাজিয়েছে, তা এখনো বোধগম্য হয়নি তার। এদিকে তাদের উকিল সত্যকির হয়ে কেস লড়বে না জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে সম্ভবত উর্মি নিজেই তার টুকাই বাবুর হয়ে কেস লড়বে। এরপর এই ধারাবাহিক কোন দিকে মোড় নিতে চলেছে তা জানার জন্যই অপেক্ষায় রয়েছেন ধারাবাহিকের নিত্য দর্শকরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment