Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 July 2026

জেল খাটা আরিয়ানকে নিয়ে চরম চিন্তায় শাহরুখ-গৌরি, ছেলের জন্য নিয়োগ করতে চলেছেন দেহরক্ষী, ১০ লক্ষ টাকা খরচ হবে মাসিক

জেল খাটা আরিয়ানকে নিয়ে চরম চিন্তায় শাহরুখ-গৌরি, ছেলের জন্য নিয়োগ করতে চলেছেন দেহরক্ষী, ১০ লক্ষ টাকা খরচ হবে মাসিক

অক্টোবর মাসের শুরুর দিকে মাদক কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান খান। বম্বে থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজ থেকে তল্লাশি চালিয়ে গ্রেফতার করেছিল এনসিবির কর্মকর্তারা। ইতিমধ্যেই জেল থেকে ছাড়া পেয়েছেন আরিয়ান খান। তবে পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যায়নি এখনো। ছেলেকে নিয়ে বেজায় চিন্তিত বলিউডের বাদশা। শাহরুখ খানের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ছেলে আরিয়ানের জন্য দেহরক্ষী রাখতে পারেন কিং খান।

জানা গিয়েছে, ছেলেকে নিয়ে বেজায় চিন্তায় রয়েছেন শাহরুখ খান। কিং খানের দেহরক্ষীর নাম রবি। বহুদিন ধরে রয়েছেন বলিউডের বাদশার সঙ্গে। সম্প্রতি শাহরুখ খান তেমনি একজনকে খুঁজছেন আরিয়ানের জন্য। তবে এখনো পর্যন্ত তেমন কাউকে খুঁজে পাননি তিনি। ছেলের জন্য কোনভাবেই ঝুঁকি নিতে রাজি নন তিনি। কিছু ঘটলে যাতে সেই দেহরক্ষী নিজেই সামনে নিতে পারেন তারই ব্যবস্থা করতে চলেছেন বলিউডের কিং খান।

আরিয়ানের মা গৌরী খান ইতিমধ্যেই ছেলের জন্য মনোবিদ নিয়োগ করেছেন। শারীরিক সুস্থতার পাশাপাশি ছেলে যাতে মানসিকভাবেও সুস্থ থাকে তারই ব্যবস্থা করেছেন তিনি। খান পরিবারের ঘনিষ্ঠদের এখন বেশ কয়েকদিন মান্নতে আশা নিষেধ। জেলের বন্দিদশা কাটলেও বাড়ির চার দেয়ালের বাইরে এই মুহূর্তে বেরচ্ছেন না আরিয়ান খান। এই মুহূর্তে কোন সংবাদমাধ্যমের সাংবাদিকদের মুখোমুখি হতে চান না আরিয়ান।

আরও পড়ুন: ‘এবারো শীর্ষে ‘গাঁটছড়া’, অন্যদিকে আরো নামলো ‘মিঠাই’! এই সপ্তাহের টিআরপি তালিকা দেখে মাথায় হাত ‘মিঠাই’ ভক্তদের, কামাল ‘ধুলোকণা’র

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment