Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

গায়ের চাপা রঙ আর নেই শ্যামার! স্বল্প পোশাকে দুধ সাদা ত্বকে উদ্দাম নাচ কৃষ্ণকলি’র শ্যামার! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

গায়ের চাপা রঙ আর নেই শ্যামার! স্বল্প পোশাকে দুধ সাদা ত্বকে উদ্দাম নাচ কৃষ্ণকলি’র শ্যামার! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কৃষ্ণকলি’। এই ধারাবাহিকে শ্যামার চরিত্রে অভিনয় করছেন তিয়াসা রায়। অভিনয় জীবনের প্রায় তিন বছর পার করে ফেলেছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের নানা ছবি ও রিল ভিডিও শেয়ার করে থাকেন তিনি। তবে কয়েক দিন তার দেখা মেলেনি সোশ্যাল মিডিয়ায়। উদ্বিগ্ন হয়েছিলেন অনুরাগীরাও। আবারো নতুন লুকে রিল ভিডিও নিয়ে ফিরেছেন তিয়াসা।

কৃষ্ণকলি ধারাবাহিকে একেবারে মফস্বলের একটি সাধারণ ঘরের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। গ্রামের মেয়েদের গায়ের রঙ কালো হলে সমাজে তাদের কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটাই তুলে ধরা হয়েছিল এই ধারাবাহিকের মাধ্যমে। প্রতিভা থাকলেও তাদের দাম থাকে না সমাজে সেটাই দেখানো হয়েছিল। তবে গল্প এখন অনেকটাই এগিয়ে গিয়েছে। বর্তমানে ধারাবাহিকের শ্যামা শাশুড়ি হয়ে গিয়েছে।

এবার এই শাশুড়িকে একেবারে অন্য রূপে পাওয়া গেল ইনস্টা রিল ভিডিওতে। সম্ভবত ছুটির মুডে রয়েছেন অভিনেত্রী। ‘আপনা হার দিন অ্যাইসে জিও’ এই জনপ্রিয় বলিউডের গানটির সাথে নেচে সেই নাচের ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী। সম্ভবত একটি রিসর্টে রিল ভিডিওটি শুট করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: হেরে গেলো সবাই! সেরার সেরা হয়ে ‘জাতীয়’ পুরস্কার জিতল রচনার ‘দিদি নম্বর ১’! আবারও রচনা ব্যানার্জী দেখিয়ে দিলেন তিনিই সবার থেকে সেরা, এবার বাংলার সেরা ‘দিদি নম্বর ১’, জাতীয় পুরস্কার পেল রচনা ব্যানার্জীর শো

ভিডিওটিতে অভিনেত্রীর পরনে ছিল লাল রঙের স্লিভলেস একটি শর্ট ড্রেস। চোখে সানগ্লাস পড়ে একেবারে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। প্রায়ই নিজের নাচের নানা ভিডিও শেয়ার করেন তিনি। সেটের নানা সহকর্মীদের সাথেও রিল ভিডিওতে দেখা মেলে তার। তবে অভিনেত্রী কার সাথে ছুটি কাটাতে গেছেন তা এখনো জানা যায়নি। কয়েকদিন আগেই মন্দারমণিতে নিজের জন্মদিন পালন করতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। এবার তার ডেস্টিনেশন কোথায় তা জানা যায়নি। তবে স্বামীর সাথে খুব একটা দেখা যায়না অভিনেত্রীকে। তাদের সম্পর্কে চিড় ধরেছে এমন কথা শোনা যাচ্ছিল টলিপাড়ায়। তবে এক সাক্ষাৎকারে সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন টেলি অভিনেত্রী তিয়াসা রায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment