Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

করিনা কাপুরের সাথে অভিনয়ের প্রস্তাব ফেরালেন শাশ্বত চট্টোপাধ্যায়! অবশেষে সামনে এল কারণ, এবার মুখ খুললেন অভিনেতা

করিনা কাপুরের সাথে অভিনয়ের প্রস্তাব ফেরালেন শাশ্বত চট্টোপাধ্যায়! অবশেষে সামনে এল কারণ, এবার মুখ খুললেন অভিনেতা

বিদ্যা বালানের সঙ্গে ‘কাহানি’ ছবিতে বব বিশ্বাসের ভূমিকায় অভিনয় করার পর থেকেই একের পর এক বলিউডি সিনেমার অফার পেয়েছেন টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তবে তার মধ্যে একাধিক অফার ইতিমধ্যেই ফিরিয়ে দিয়েছেন অভিনেতা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল তার অনুগামীদের মধ্যে। তবে এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলে তিনি জানালেন তার এই বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার পিছনের কারণগুলি।

প্রসঙ্গত বলিউড অভিনেত্রী করিনা কাপুরের সঙ্গে ‘হিরোইন’ সিনেমায় অভিনয়ের সুযোগ মিলেছিল তার। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে সেখানে দেখতে পাওয়া যেত তাকে। কিন্তু সেই ছবির সুযোগ ফিরিয়ে দেন অভিনেতা। কারণ সেইসময় কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার শুটিং শুরু হয়েছিল এবং বলিউডের জন্য টলিউডে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে চাননি শাশ্বত।

পাশাপাশি তিনি জানিয়েছেন ঋত্বিক ঘটকের জীবনের উপর তৈরি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তাঁর কাছে ছিল স্বপ্নের মত। তাই ‘হিরোইন’ ছবির প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

আরও পড়ুন: টলিপাড়ায় বিয়ের সানাই! ১০ বছরের প্রেমকে পরিণতি দিলেন ‘সারেগামাপা’ খ্যাত গায়িকা তৃষা চট্টোপাধ্যায়! সাত পাকে বাঁধা পড়লেন সারেগামাপা খ্যাত গায়িকা

পাশাপাশি জানা গিয়েছে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কী প্রেম কাহিনি’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রের অফার ফিরিয়েছেন শাশ্বত। এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিং, আলিয়া ভাটকে। তবে অভিনেতা জানিয়েছেন তার চরিত্রটিকে ভারতনাট্যম নাচতে হত ক্যামেরার সামনে। যাতে তিনি একেবারেই অভ্যস্ত নন। সে কারণেই এই ছবির প্রস্তাব ফেরাতে হয় তাকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment