Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

বিগ বস ফিনালেতে এসে সিদ্ধার্থকে স্মরণ করে সালমান খানকে জড়িয়ে ধরে কাঁদলেন শেহনাজ! কেঁদে ভাসালেন সলমন-শেহনাজ, ভাইরাল ভিডিও

বিগ বস ফিনালেতে এসে সিদ্ধার্থকে স্মরণ করে সালমান খানকে জড়িয়ে ধরে কাঁদলেন শেহনাজ! কেঁদে ভাসালেন সলমন-শেহনাজ, ভাইরাল ভিডিও

বিগ বস টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত একটি শো। এই শো এখন শেষের পথে। রবিবারই ঘোষণা করা হবে বিগবসের বিজয়ীর নাম। এদিনই মঞ্চে উপস্থিত থাকবেন বিগ বস ১৩’র প্রতিযোগী শেহনাজ গিল। বিগ বসে এই সিজনে শেষ পর্যায় পর্যন্ত পৌঁছেছেন কারান কুন্দ্র, শামিতা শেট্টি, তেজস্বী প্রকাশ ও প্রতীক সহজপাল। শেষপর্যন্ত বিগ বস ১৫’র ট্রফি কে ছিনিয়ে নিয়ে যায়, তা দেখার অপেক্ষাতেই রয়েছেন বিগ বস অনুরাগীরা।

সম্প্রতি একটি প্রোমো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শেহনাজ গিল উপস্থিত হয়েছেন বিগ বসের ফাইনালের দিন। এদিন শোতে এসে সিদ্ধার্থ শুক্লার স্মরণে একটি পারফর।ম্যান্স করবেন তিনি, ভিডিওতে তার ঝলকও রয়েছে। এদিন মঞ্চে আসা মাত্রই সালমান খানকে দেখে কেঁদে ফেলেন শেহনাজ। তাকে ভরসা দেওয়ার জন্য জড়িয়ে ধরেন ভাইজান। সালমান খানের চোখেও জল দেখা গিয়েছে এদিন। উল্লেখ্য বিগ বস ১৩’র বিজেতা ছিলেন সিদ্ধার্থ শুক্লা।

২০২১’এর ২’রা সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন সিদ্ধার্থ শুক্লা। তার এই আকস্মিক মৃত্যুতে কেঁদেছিল বহু মানুষ। খুব স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছিলেন তার পরিবারের সদস্যরা এবং শেহনাজ। এখন অনেকে বিশ্বাস করতে পারেন না অভিনেতার মৃত্যুর ঘটনা। তবে বিগ বাসের সিটে ফিরে এসে নিজেকে সামলে রাখতে পারেননি অভিনেত্রী, ক্যামেরার সামনেই কেঁদে ফেলেন তিনি।

আরও পড়ুন: মিঠাইয়ের হাতে সত্যিই কি চুমু খাবে সিদ্ধার্থ? ‘মিঠাই’ এই মুহূর্তে দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন মোড়, তুমুল ভাইরাল ভিডিও

সাম্প্রতি কালার্স চ্যানেলের কতৃপক্ষের তরফ থেকে এই প্রমো শেয়ার করে জানানো হয়েছে বিগবসের মঞ্চকে আরো বিশেষ করে তুলতে এদিন মঞ্চে উপস্থিত থাকবেন শেহনাজ গিল। সিদ্ধার্থ শুক্লার স্মরণে পারফর্ম করবেন তিনি। বেশ কয়েকবার তার সাথে সিদ্ধার্থ শুক্লার বিয়ে নিয়ে বেশকিছু গুঞ্জন উঠেছিল। তবে কখনোই মিডিয়ার সামনে প্রকাশ্যে তারা কিছু জানাননি। তবে তাদের বিয়ের গুঞ্জন চলছিল বহুদিন ধরেই। তাদের সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই ভেঙে যায়। একটা ঘটনা বদলে দেয় সকলের জীবন। তবে বিগ বসের অনুরাগীরা আপাতত অপেক্ষায় রয়েছেন বিজয়ীর নাম জানার জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment