Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

‘বৈশাখীর আগেও শোভনের একাধিক গার্লফ্রেন্ড ছিল’! শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিস্ফোরক দাবিতে তীব্র চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়, বিবাহিত শোভনের জীবনে বৈশাখীই প্রথম অন্য নারী নয়

‘বৈশাখীর আগেও শোভনের একাধিক গার্লফ্রেন্ড ছিল’! শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিস্ফোরক দাবিতে তীব্র চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়, বিবাহিত শোভনের জীবনে বৈশাখীই প্রথম অন্য নারী নয়

এই মুহূর্তে বাংলার সেলিব্রিটি জুটি বললেই বোধহয় উঠে আসে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম। তবে এবার শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। তিনি জানিয়ে দিলেন বৈশাখীই প্রথম নয় বরং এর আগেও একাধিকবার পরকীয়ায় জড়িয়েছেন তার স্বামী শোভন চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া একটি ফেসবুক লাইভ এর মাধ্যমে শোভন চট্টোপাধ্যায় দাবি করেছিলেন যে বৈশাখী বন্দোপাধ্যায় এর মেয়ে আসলে তার নিজের সন্তান। এরপরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন রত্না চট্টোপাধ্যায়। অন্যের সন্তানকে শোভন নিজের বলে দাবি করছেন, এমনটাই অভিযোগ তার।

পাশাপাশি বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর প্রাক্তন স্বামী মনোজিত মন্ডলকেও আক্রমণ করেছেন রত্না। কিভাবে এত অপমানের পরেও তিনি চুপ আছেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন এর আগেও শোভন চট্টোপাধ্যায় একাধিকবার পরকীয়ায় জড়িয়েছিলেন। কিন্তু সে সময় পরিবারকে তিনি আলাদা স্থান দিয়েছিলেন, বলে দাবি রত্নার। তবে এবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ‘সৃষ্টিছাড়া পরিবারে’র সঙ্গে শোভন জড়িয়ে গিয়েছেন এমনটাই মত তার।

আরও পড়ুন: সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে প্রথম অভিনয়, জনপ্রিয় মডেল-অভিনেত্রী বৌদ্ধ ভিক্ষুনি এখন গ্যালটেন সামটেনের

প্রসঙ্গত বর্তমানে বিবাহবিচ্ছেদের মামলা চলছে শোভন এবং রত্নার। সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন সমস্তটাই ভগবানের উপর ছেড়ে দিয়েছেন তিনি। বলাই বাহুল্য এদিন তার মন্তব্যের ফলে নতুন করে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment