Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
21 June 2026

আইনত চুপি চুপি বিয়েটা সেরে ফেলেছেন টেলিভিশনের ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাস এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার, রান্নাঘরের মঞ্চে এসে ফাঁস হলো সিক্রেট, গোপন কথা ফাঁস করলেন সুদীপা অন ক্যামেরায়

আইনত চুপি চুপি বিয়েটা সেরে ফেলেছেন টেলিভিশনের ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাস এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার, রান্নাঘরের মঞ্চে এসে ফাঁস হলো সিক্রেট, গোপন কথা ফাঁস করলেন সুদীপা অন ক্যামেরায়

Non-fiction শো গুলির মধ্যে জি বাংলা রান্নাঘর হলো অন্যতম। সুদীপা বন্দ্যোপাধ্যায় এর সঞ্চালনায় আরো সুন্দর হয়ে ওঠে এই শো। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই এই শো জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়ে আসছে। সম্প্রতি জি বাংলার রান্নাঘরে এসে হাজির হয়েছিলেন অভিনেত্রী শ্রুতি দাস এবং তার মা। আর রান্নাঘরের মঞ্চে এসেই ফাঁস হয় শ্রুতি একটি সিক্রেট।

জি বাংলার অফিশিয়াল পেজ থেকে ফেসবুকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। সেই ভিডিওতে দেখা যায় শ্রুতি এবং তার মাকে রান্নাঘরের স্বাগত জানাচ্ছেন সুদীপা। আর শ্রুতির উদ্দেশ্যে বলছেন ‘তোকে আগেও সুন্দর লাগত এখন আরো বেশি সুন্দর লাগে, সব সময় একটা হাসি রয়েছে মুখে। কি ব্যাপার রে?’ তখন শ্রুতির মা বলে ‘ও ছোট থেকে এরকম হাসিখুশি।’ পাল্টা সুদীপা বলেন ‘শুনেছি নাকি কি সব সই সাবদ হয়ে গিয়েছে’, তা শুনে শ্রুতি লজ্জায় লাল হয়ে মাথা নামায় তার মাও চুপ থাকে।

বর্তমানে টলিপাড়া শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দারের প্রেম কারোরই অজানা নয়। শেষ কয়েক বছর ধরে দুজনে প্রেমের সম্পর্কে রয়েছেন। একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে বিভিন্ন সময় একসাথে কাটানো সবকিছুই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন দুজনে। এমনকি কদিন আগে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে স্বর্ণেন্দু জানিয়েছেন শ্রুতির মতন মেয়ে তিনি দেখেননি শ্রুতি সবার থেকে আলাদা।

আরও পড়ুন: “কালো বিধবা” বলে দেবলীনার পোস্টে বর্ণ বিদ্বেষী কমেন্ট করে বসলেন নেটিজেন!

উল্লেখ্য শ্রুতি এবং স্বর্ণেন্দু সম্পর্কের কথা যখন জানাজানি হয় তখন একাধিক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। অনেকেই বলেছিলেন টলিউডে কাজ পাওয়ার জন্য পরিচালকের সঙ্গে সম্পর্ক রেখেছেন তিনি। এছাড়াও শ্রুতি ও স্বর্ণেন্দুর মধ্যে বয়সের পার্থক্য রয়েছে। এসব নানা কারণে তাকে একাধিক কটাক্ষের সম্মুখীন হতে হবে। অনেক সমালোচনা হয়েছে তাদের সম্পর্ক নিয়ে। কিন্তু সেই সমস্ত কিছুকে পেছনে ফেলে বেশ কয়েক বছর ধরেই সুন্দর সম্পর্ক রয়েছে তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment