Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

শ্রুতির প্রেম নিয়ে ঘোর আপত্তি ছিল মায়ের, ৩ মাস মেয়ের মুখ পর্যন্ত দেখেননি! হবু বরের সঙ্গে মায়ের সম্পর্কের সমীকরণ নিয়ে অকপট শ্রুতি

শ্রুতির প্রেম নিয়ে ঘোর আপত্তি ছিল মায়ের, ৩ মাস মেয়ের মুখ পর্যন্ত দেখেননি! হবু বরের সঙ্গে মায়ের সম্পর্কের সমীকরণ নিয়ে অকপট শ্রুতি

টলিউড অভিনেত্রী শ্রুতি দাস পর্দার মতই সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়। নিজের ব্যক্তিগত জীবনকে তিনি অনুগামীদের থেকে দূরে সরিয়ে রাখেন না। বরং মাঝেমধ্যেই প্রিয় মানুষের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে।

যে কারণে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলেই জানেন টলিউডের জনপ্রিয় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’র নোয়া ওরফে অভিনেত্রী শ্রুতি দাস। তবে এবার স্বর্ণেন্দুর সঙ্গে তিনি প্রেম করছেন জানতে পেরে তার পরিবারের কি প্রতিক্রিয়া হয়েছিল, তা খোলাখুলি জানালেন অভিনেত্রী।

শ্রুতি জানিয়েছেন বর্তমানে তার মায়ের সঙ্গে প্রেমিকের সম্পর্ক বন্ধুর মতো হলেও একসময় তার এই প্রেম মেনে নিতে নারাজ ছিলেন তার মা। যে কারণে স্বর্ণেন্দুর সঙ্গে তিনি প্রেম করছেন জানতে পেরে প্রায় তিন মাস মেয়ের মুখ দেখেননি অভিনেত্রীর মা। পাশাপাশি কলকাতা ছেড়ে কাটোয়াতেও ফিরে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: তুমুল ট্রোলিং, সমালোচনার মুখে বরুণ ধওয়ান-এর নতুন ছবি কুলি নং-১

কিন্তু শেষ পর্যন্ত শুটিং ফ্লোরে শ্রুতি অসুস্থ হয়ে পড়লে ফিরে আসেন তার মা এবং এরপর ধীরে ধীরে স্বর্ণেন্দুর সঙ্গেও বন্ধুর মত সম্পর্ক তৈরি হয়। অভিনেত্রী জানিয়েছেন গোটা প্রক্রিয়াটাতে অনেকটা সময় লেগেছে। তবে তিনি চান তার মায়ের সঙ্গে প্রেমিক স্বর্ণেন্দুর সম্পর্কটা যেন এমনই বন্ধুত্বপূর্ণ থাকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment