বিনোদন জগতে কত সম্পর্ক গড়ে আবার কত সম্পর্ক ভেঙেও যায়। দেব -শুভশ্রী জুটিও তাই। একসময়ের জনপ্রিয় এই যুগলও দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিচ্ছেদের পথে হেঁটেছিলেন। এই টলি কাপলের ব্রেকআপে বহু ফ্যানেদের যেমন মন ভেঙেছিল, ঠিক তেমনই মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও।
কেরিয়ারের শুরুর দিকে সুপারস্টার দেবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শুরু হয়। তারপরেই দেব শুভশ্রী সম্পর্ক হয়ে ওঠে টলি পাড়ার ওপেন সিক্রেট। তবে ব্রেকআপের পর সর্বসমক্ষে চলে এসেছিল সেই কথা। এই বিচ্ছেদের ঘটনা ভীষণভাবে নেগেটিভ প্রভাব ফেলে শুভশ্রীর ব্যক্তিজীবনে। সেইসময় কেরিয়ারেরও অনেকটাই ক্ষতি হয় নায়িকার। অভিনেত্রীর কথায়, ‘আমি সেই সময়টাই একেবারে শুন্য হয়ে গিয়েছিলাম। আমি ওই মানুষটিকে বলেছিলাম, দেখো আমার জীবনে কিন্তু কোনও নিরাপত্তাহীনতা নেই। কারণ আমার হারানোরই কিছু নেই। আসলে আমার কিছুই নেই।’
যদিও আজ পর্যন্ত দেব এবং শুভশ্রীর মজবুত সম্পর্ক কেন ভেঙেছিল সেকথা জানেন না কেউই। তবে কয়েক বছর আগে দেবশঙ্কর হালদার সঞ্চালিত এক শোয়ে এসে সাংসদ অভিনেতা দেবের নাম না নিয়েই বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পর্দার ‘পরিণীতা’। এমনকি, ব্রেকআপের পর তার কাজের প্রতি ভালবাসা, ইচ্ছেটাও নষ্ট হয়ে গিয়েছিল বলেও নায়িকা জানান। এমনকি, শুভশ্রী একথাও বলেন, “‘পরাণ যায়’এর পর আমি কাজটা ছেড়েই দিয়েছিলাম…”। এমনকি, জীবনের সেই যন্ত্রণাদায়ক দিনগুলোর কথা মা বাবার সাথেও শেয়ার করতে চাইনি এই টলি সুন্দরী। অভিনেত্রী বলেন, মা-বাবার সঙ্গে বসে গল্প করতে করতেও ৫ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে আসতেন তিনি।
তবে, সেই সময় মূল্যবান চারটে বছর নষ্ট হয়ে যাওয়ার জন্য আজ অবশ্য খুব একটা আফশোস করেন না অভিনেত্রী। শুভশ্রী এখন শুধু নায়িকাই নন, একজন দারুণ স্ত্রী এবং মা’ও। তবে, আজকের এই সাফল্যের পিছনেও লুকিয়ে আছে কয়েক বছর আগে হঠাৎ করেই ঘটে যাওয়া এক তীব্র বিচ্ছেদ বেদনার কাহিনী।