Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

মালদ্বীপের বিলাসবহুল রিসোর্টে বিকিনি পড়ে ছেলেকে নিয়ে উদ্দাম নাচ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর! মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দী করলেন রাজ চক্রবর্তী, তুমুল ভাইরাল ভিডিও

মালদ্বীপের বিলাসবহুল রিসোর্টে বিকিনি পড়ে ছেলেকে নিয়ে উদ্দাম নাচ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর! মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দী করলেন রাজ চক্রবর্তী, তুমুল ভাইরাল ভিডিও

ইতিমধ্যেই মালদ্বীপ থেকে ফিরে এসেছেন রাজশ্রী এবং তাদের সন্তান ইউভান। মালদ্বীপের সমুদ্র সৈকতে যে ভালই সময় কাটিয়েছে তা বেশ বোঝা যাচ্ছে। তবে ছুটির মোড় থেকে এখনো নিজেকে বের করে আনতে পারেনি তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। তাইতো সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে স্ত্রী এবং পুত্রের একটি মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দী করে পোস্ট করেছেন।

রাজ চক্রবর্তীর পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে মালদ্বীপের রিসোর্ট এ শুভশ্রী তার পুত্রকে নিয়ে নাচ করতে ব্যস্ত। মালদ্বীপের সি ফেসিং বিচ রিসর্টে বসেই রাজ চক্রবর্তী মা ও সন্তানের এই মিষ্টি মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে একটি ইংলিশ গান। শুভশ্রীকে ভিডিওটিতে বিকিনি এবং তার উপরে একটি ক্রুশের কাজ করা একটি শ্রাগ পড়ে নো মেক-আপ লুকে দেখা গিয়েছে।

ইউভান এর এক বছর জন্মদিন এর পরেই মালদ্বীপ ভ্রমণ উড়ে গিয়েছিল রাজপরিবার। সেখান থেকেই বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করেছে তারা। রাজ এবং শুভশ্রী দুজনেই ইউভান এর কিছু মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দী করেছে, আবার কখনো রাজ-শুভশ্রীর একান্ত কাটানো মুহূর্ত সোশ্যাল মিডিয়ার দেওয়ালে মিডিয়ায় পোস্ট হয়েছে।

আরও পড়ুন: জেনারেটরের ভ্যানের চারদিকে ঘুরে ঘুরে শাড়ীর আঁচল ওড়াচ্ছেন সুপারহিট অভিনেত্রী পায়েল সরকার! ভাইরাল ভিডিও দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

তবে এবারের ভিডিওটিকে মূল আকর্ষণ হয়েছে শুভশ্রীর ফিগার। ইউভান এর জন্মের পরে কিছুটা মেদ জায়গা করে নিয়েছিল অভিনেত্রীর শরীরে। যার ফলে প্রতিদিন নানা রকমভাবে ট্রোলের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। বর্তমানে আবারও নিজের পুরনো চেহারায় ফিরে এসেছেন তিনি, নিজের শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে আবারও পুরনো শুভশ্রীকে দেখতে পেয়েছে দর্শকেরা। ভিডিওটিতে শুভশ্রী এবং ইউভানকে সবাই অনেক আদর এবং ভালোবাসা জানিয়েছে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment