Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

গাড়ি চালিয়ে সিঁদুর খেলতে গেলেন শুভশ্রী! সিঁদুরের লালচে আভা সারা মুখে, দেবী প্রতিমা বরণ সেরে খুশিতে ঝলমল করছেন শুভশ্রী

গাড়ি চালিয়ে সিঁদুর খেলতে গেলেন শুভশ্রী! সিঁদুরের লালচে আভা সারা মুখে, দেবী প্রতিমা বরণ সেরে খুশিতে ঝলমল করছেন শুভশ্রী

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী কদিন আগেই বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। ইউভান ও রাজ চক্রবর্তীর সাথে মালদ্বীপে চুটিয়ে ছুটি কাটিয়ে এসেছেন তিনি। ফিরেই পুজোয় নতুন নতুন সাজে দেখা দিয়েছেন শুভশ্রী। দশমীর দিন অভিনেত্রী সাবেকি সাজে ভাইরাল হলেন গোটা নেট দুনিয়ায়। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী দুজনেই তাদের সকল ভক্তদের এবং সকল নেটিজেনদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন একসাথে।

একেবারে সাবেকি সাজে মা দুর্গাকে বরণ করতে দেখা গিয়েছে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে। পুরো পুজোতে একেবারে সাবেকি সাজেই দেখা মিলেছে তার। অন্যদিকে তার স্বামী রাজ চক্রবর্তীকে দেখা গিয়েছে ধুতি পাঞ্জাবিতে। ইউভানকেও ধুতি পাঞ্জাবি পরে দেখা গিয়েছে। বিজয়া দশমীতে লাল পাড় সাদা শাড়িতে মা দুর্গাকে বরণ করতে দেখা গেছে অভিনেত্রীকে সেই ভিডিও ভাইরাল হয়েছে গোটা নেটদুনিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রী কে দেখা গিয়েছে লাল পাড় সাদা শাড়িতে। পড়েছেন তার সাথে মানানসই গয়নাও। সম্ভবত নিজের বাড়ির পুজোতেই মা দুর্গাকে বরণ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। উপস্থিত ছিলেন তার পরিবারের বাকি সদস্যরাও। তার সাথেই দেখা গিয়েছে রাজ চক্রবর্তীকেও। ভাইরাল হওয়া ভিডিওতে ঢাকের তালে নাচতে দেখা গেছে অভিনেত্রী ও পরিচালক, বিধায়ক রাজ চক্রবর্তীকেও। সাথে ছিলেন তাদের পরিবারের আরও দুই সদস্য। রাজ চক্রবর্তী দেখা গিয়েছে ধুতি পাঞ্জাবিতে।

আরও পড়ুন: ‘সুদীপা রচনার সমকক্ষ তো নয়ই বরং অনেকটাই পিছিয়ে, এর ন্যাকামো সহ্য হচ্ছেনা’! দিদি নং 1 এর সঞ্চালনার দায়িত্ব এবার সুপারহিট সুদীপা নিতেই তীব্র ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা

সম্প্রতি অভিনেত্রীর মাকে বরণ করার এই ভিডিও ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন ভিডিওটি। সিনেমাটোগ্রাফার প্রীতম এই ভিডিওটি বানিয়েছেন এবং এডিট করেছেন। স্ত্রী নিজেই সেই তথ্য দিয়েছেন। নিঃসন্দেহে বলা যায় দিন অভিনেত্রীকে দারুন দেখাচ্ছিলো। অভিনেত্রী এই ভিডিওটি নেটদুনিয়ায় শেয়ার করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে গিয়েছে তার ভক্তদের মধ্যে এবং সকল নেতৃবৃন্দের মধ্যে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment