Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

রুবেলকে সপাটে থাপ্পড় মারল শ্বেতা! কি এমন ঘটলো ‘যমুনা ঢাকি’র শুটিং ফ্লোরে? দুজনের মধ্যে ঝামেলা? ভাইরাল ভিডিও

রুবেলকে সপাটে থাপ্পড় মারল শ্বেতা! কি এমন ঘটলো ‘যমুনা ঢাকি’র শুটিং ফ্লোরে? দুজনের মধ্যে ঝামেলা? ভাইরাল ভিডিও

বাংলা ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার ‘যমুনা ঢাকি’ ধারাবাহিক। গত দু’বছরে এই ধারাবাহিক দর্শকদের মনে বেশ ভালো জায়গা করে নিয়েছে। একেবারে ভিন্ন স্বাদের একটি গল্প দর্শকদের আকর্ষণীয় করে তুলেছে দিনে দিনে। এক মহিলা ঢাকির জীবন কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে এই ধারাবাহিক। তবে গত কয়েক সপ্তাহ ধরে যমুনা ঢাকির টিআরপি রেটিং খুবই কম, যার ফলে নানা রকম চমক যোগ করা হচ্ছে ধারাবাহিকে।

ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র হিসেবে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাস। যমুনা এবং সঙ্গীতে চরিত্রে আমরা এই দুজনকে দেখতে পাচ্ছি। দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি তোমরা প্রত্যেকেই দেখি। কিন্তু ধারাবাহিকের বাইরেও অফস্ক্রিন দুজনের কেমিস্ট্রি দারুন। দুজনেই একে-অপরের বেশ ভালো বন্ধু। কিন্তু হঠাৎই সংগীতকে সপাটে থাপ্পড় মেরে বসলো যমুনা। কি এমন ঘটলো যার কারণে এমন ঘটনা ঘটলে দুজনের মধ্যে চলুন জেনে নেওয়া যাক।

শ্বেতা এবং রুবেল দুজনেই সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাক্টিভ। মাঝেমধ্যেই দুজনে অফস্ক্রিন রিল ভিডিও শেয়ার করতে থাকে দর্শকদের সঙ্গে। সম্প্রতি রুবেল একটি রিয়েল ভিডিও পোস্ট করে নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টের মাধ্যমে এবং সেই ভিডিওতে দেখা যায় শ্বেতা রুবেলের সপাটে চড় মেরে বসে। ভিডিওতে রুবেল শ্বেতা কে বলে ‘হাত লাগিয়ে দেখা তুই আমাকে।’ আর এই কথা বারবার বলে রুবেল শ্বেতাকে বিরক্ত করতে থাকে। আর তখনই শ্বেতা সপাটে রুবেলের গালে এক চড় মারে। নেহাতই মজার ছলে এই ভিডিওটি বানানো হয়েছে। দর্শকের প্রত্যেকেই তাদের দুজনেরই ভিডিও উপভোগ করেছেন।

আরও পড়ুন: সলমন খান এবং সঞ্জয় দত্তকে নিয়ে প্রশ্নে কী বললেন রিতেশ দেশমুখ?

প্রত্যেকই দুজনের এই মজার ভিডিও দেখে হেসে লুটোপুটি খেয়েছে। অসংখ্য মানুষ কমেন্ট করেছেন তাদের এই ভিডিওতে। একজন নেটিজেন কমেন্ট করে বলেছেন ‘রুবেল দা তো পুরো ছুপা রুস্তম।’ একজন নেটিজেন লেখেন,‘ পেয়ার সে ডার নেহি লাগতা, ও তো হম ইউ হি কর লেতে হে। লেকিন থাপ্পার সে বহত ডার লাগতাহে!’

যমুনা ঢাকি গল্পে এখন নতুন নতুন টুইস্ট এসেছে। ধারাবাহিকে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। ধারাবাহিকের সময় পরিবর্তন হয়েছে কিছুদিন আগে বর্তমানে সোম থেকে শনি ঠিক রাত সাড়ে দশটায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে যমুনা ঢাকি ধারাবাহিক।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment