Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

মিঠাই, সিডের কোলে আদর খাচ্ছে এক বাচ্চা! তাহলে কি মোদক পরিবারে নতুন সদস্য? জল্পনা নেট দুনিয়ায়

মিঠাই, সিডের কোলে আদর খাচ্ছে এক বাচ্চা! তাহলে কি মোদক পরিবারে নতুন সদস্য? জল্পনা নেট দুনিয়ায়

বর্তমান সময়টা মোটেই ভালো যাচ্ছে না মিঠাইয়ের। সিরিয়ালটি শুরুর দিকে যে পরিমাণ দর্শকদের ভালবাসা পেয়েছিল এখন তার থেকে অনেকটাই দূরে। প্রতি সপ্তাহে টিআরপি চার্ট লক্ষ্য করলে দেখা যাবে মিঠাই ক্রমশ পিছিয়ে পড়ছে প্রতিযোগিতায়। এমন সময়ে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ দেখা গেল মিঠাই,সিডের কোলে আদর খাচ্ছে এক বাচ্চা। এই ছবি নিয়ে এখন দর্শকদের কৌতূহলের শেষ নেই।

মিঠাইয়ের দর্শকরা অনেকদিন ধরেই চাইছেন এবার মোদক পরিবারের নতুন সদস্যের আগমন হোক। অন্তত মিঠাইকে অন্তঃসত্তা হিসেবে পর্দায় আনা হোক। এই ভাবনা চিন্তার মাঝেই হঠাৎ মিঠাইয়ের কোলে বাচ্চার ছবি দেখে হতবাক সকলে। অনেকেই মনে করছেন তাহলে হয়তো মিঠাইয়ের কোলে আসতে চলেছে তার সন্তান।

কিন্তু আপনাদের জানিয়ে রাখি এই ধারণা ভুল। শুটিং ফ্লোরে অনেক সাধারণ দর্শক আসেন তাদের প্রিয় অভিনেতা, অভিনেত্রীদের সাথে দেখা করতে। এই বাচ্চাটিও সেরকম। এই বাচ্চাটি হয়তো তার বাবা মার সাথে মিঠাইয়ের শুটিং ফ্লোর এসেছিল। সেখানেই এই ছবিটি তোলা হয়েছে।

আরও পড়ুন: মিঠাইয়ের টাইম স্লড পরিবর্তন, চ্যানেলের বড় সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের পরিচালক

তবে এই ছবিটি দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন মিঠাই ভক্তরা। একজন ব্যবহারকারী যেমন লিখেছেন ,বাচ্চাটা তো খুব কিউট! একেই তাহলে আনা হোক মিঠাইয়ের সন্তান হিসেবে। এই জল্পনার মাঝে মিঠাইকে নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তা। শোনা যাচ্ছে পুজোর পরই হয়তো শেষ হয়ে যাবে মিঠাই। জল্পনা কল্পনার মাঝে এখন রীতিমত মন খারাপ মিঠাইয়ের দর্শকদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল