Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

মিঠাইকে নিজের হাতে চামুচে করে খাইয়ে দিল সিদ্ধার্থ! বউয়ের প্রতি বাড়ছে ভালোবাসা, উচ্ছ্বসিত ধারাবাহিকের অনুরাগীরা, তুমুল ভাইরাল ভিডিও

মিঠাইকে নিজের হাতে চামুচে করে খাইয়ে দিল সিদ্ধার্থ! বউয়ের প্রতি বাড়ছে ভালোবাসা, উচ্ছ্বসিত ধারাবাহিকের অনুরাগীরা, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে বাংলা ধারাবাহিকের নায়িকাদের মধ্যে সবথেকে জনপ্রিয়তা অর্জন করেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু। তার মিষ্টি হাসিতে মুগ্ধ আট থেকে আশি। সম্প্রতি ধারাবাহিকে ধীরে ধীরে কাছাকাছি আসছে মিঠাই ও সিদ্ধার্থ, যা দেখে বেশ উপভোগ করছেন দর্শকরা। সম্প্রতি ধারাবাহিকের পর্দায় ধুমধাম করে পালন করা হয়েছে সিদ্ধার্থের জন্মদিন। মা মারা যাবার পর থেকে সিদ্ধার্থ নিজের জন্মদিন পালন করতো না। বাইরে বাইরেই কাটাতো ঐ দিনটা। বর্তমানে মিঠাইয়ের কাছাকাছি এসে ধীরে ধীরে পাল্টাচ্ছে উচ্ছবাবু। এবছর সকলে বড় করে আয়োজন করেছিল সিদ্ধার্থের জন্মদিন। তবে সেই জন্মদিন পালনে বাধ সেধেছিল তোর্সা। সে ইচ্ছা করেই অফিসে না গিয়ে সিদ্ধার্থকে তার কাজের দায়িত্ব দিয়ে দিয়েছিল। এই কারণেই ক্লায়েন্টের সাথে আটকে পড়েছিল মিঠাইয়ের উচ্ছেবাবু।

আর এই খবর পেয়েই মিঠাই রানী একেবারে স্যুটেড-বুটেড হয়ে সিদ্ধার্থের বন্ধু সেজে রেস্তোরাঁয় গিয়ে ক্লায়েন্টয়ের সামনে থেকে নিয়ে আসে তাকে। কারণ বাড়ির সকলে সেদিন তার জন্মদিন উপলক্ষে সমস্ত আয়োজন করে অপেক্ষা করছিল তার জন্য। তবে এদিন তোর্সা শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি। আগে যে মিঠাইকে সহ্য করতেই পারত না সিদ্ধার্থ মোদক, এখন সেই মিঠাইকেই চোখে হারাচ্ছে সে। এমনকি জন্মদিনের দিন রাতে তার হাতের তৈরি পায়েসও খেয়েছে সে। উচ্ছেবাবুর এমন কান্ড কারখানা দেখে রীতিমতো চমকে যাচ্ছেন বাড়ির পাশাপাশি দর্শকরাও।

সাম্প্রতিক এপিসোডে দেখানো হবে নিজের হাতে মিঠাইকে খাইয়ে দিচ্ছে সিদ্ধার্থ। আগের দিন রাতে মিঠাই কিছু না খেয়েই শুয়ে পড়েছে সেটা খেয়াল করেছে তার উচ্ছেবাবু, যার জন্য সে তুফান মেলের জন্য নিজের হাতে রান্না করে তার জন্য খাবার নিয়ে যাবে, যা দেখে চমকে যাবে তুফানমেলও। রেডিমেড বক্সে যে নুডুলস পাওয়া যায় সেটাই গরম জল দিয়ে বানিয়ে মিঠাইকে খাওয়ার জন্য দেবে সে। এরপর সে যখন তাকে খাইয়ে দিতে যাবে তখনই তোর্সা হঠাৎ করেই তাদের ঘরে ঢুকে পড়ে তাদের ভালবাসায় বাধ সাধে যা একেবারেই পছন্দ হয়নি মিঠাইয়ের। এই ঘটনার জন্য মিঠাই তার বড় যা-কে কি টনিক দেয় সেটাই এখন দেখার। যার জন্য অপেক্ষায় রয়েছেন মিঠাই অনুরাগীরাও।

আরও পড়ুন: মুক্তির আগেই কোটি কোটি টাকা ক্ষতির মুখোমুখি হলো RRR টিম, কষ্টে ঘর থেকে বাইরে বার হচ্ছেন না সুপারস্টার অভিনেতা রামচরণ ও জুনিয়র এনটিআর

বর্তমানে এই ধারাবাহিকে মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। তার বিপরীতে সিদ্ধার্থ মোদকের চরিত্রে অভিনয় করছেন আদৃত রায়। এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দুজনেই দর্শকমহলে এক বিপুল পরিচিতি অর্জন করেছেন। অনস্ক্রিন তাদের রসায়ন পছন্দ করছেন সকলেই। এই মুহূর্তে সিড-মিঠাইয়ের জুটি টেলিভিশন জগতের অন্যতম সেরা জুটি হয়ে উঠেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment