Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

মিঠাইকে তুমুল বকাবকি করল সিদ্ধার্থ, সিদ্ধার্থের কথায় ঘর ছেড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলো মিঠাই, ‘মিঠাই’ ধারাবাহিকে দুর্দান্ত এপিসোড, ভাইরাল ভিডিও

মিঠাইকে তুমুল বকাবকি করল সিদ্ধার্থ, সিদ্ধার্থের কথায় ঘর ছেড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলো মিঠাই, ‘মিঠাই’ ধারাবাহিকে দুর্দান্ত এপিসোড, ভাইরাল ভিডিও

বর্তমানে বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। বিগত একবছর ধরে বাঙালির ড্রয়িং রুমে ঠিক রাত আটটায় এই ধারাবাহিক হয়ে আসছে। এই ধারাবাহিক টানা ৪৭ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছিল। তবে শেষ কয়েক সপ্তাহ ধরে মিঠাইয়ের TRP রেটিং কমছে। বর্তমানে মিঠাই রয়েছে চতুর্থ স্থানে তাই জন্যই নিজেদের পুরনো জায়গা ফেরত পাওয়ার জন্য নানানরকম চেষ্টা করছে সকলে।

এখন ধারাবাহিকের পর্বগুলি বেশ জমজমাট। সিদ্ধার্থ ও মিঠাইয়ের নতুন প্রেম কাহিনী ঘিরে এগিয়ে চলেছে গল্প। কিছুদিন আগেই মিঠাইয়ের জন্মদিন ধুমধাম আয়োজনে পালন করেছে সিড। বউ কে খুশি করার জন্য গান করেছে, বউ কে স্কুটি ও উপহার দিয়েছে।

তবে পরবর্তী এপিসোড সিদ্ধার্থের কাছে খুব জোর বকা খেতে চলেছে মিঠাই। পরবর্তী এপিসোড দেখানো হচ্ছে যে মিঠাই মিষ্টির দোকানের অনেকটা দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। যার ফলে দোকানে অনেকটা সময় দিতে হচ্ছে এবং যার কারণে বাড়ি ফিরতে দেরি হচ্ছে। আর এই জন্যই বাড়ির প্রত্যেকে মিঠাইয়ের জন্য চিন্তায় পরে গেছে।

আরও পড়ুন: Scam 1992: কে সুচেতা দালাল, যাঁর খবরের সূত্রে উঠে আসা নব্বইয়ের বম্বে শেয়ার বাজারের দুর্নীতি এখন ওটিটি প্ল্যাটফর্মে হটকেক?

আর মিঠাইয়ের এই দেরি করে বাড়ি ফেরার জন্যই সিদ্ধার্থ মিঠাই কে খুব বকাবকি করছে। পরিবারের জন্য কোনো রেসপনসিবিলিটি নেই মিঠাইয়ের এটাই দাবি সিদ্ধার্থের। বকাবকি শুনে মিঠাই কেঁদে ফেলে আর ঘর থেকে বেরিয়ে যায়। আর তারপরই দেখা যায় মিঠাই কে নিজের কাছে টেনে নিয়ে সিদ্ধার্থ মিঠাই কে বোঝায় যে সে মিঠাইয়ের ভালো থাকার কথা চিন্তা করেই তাকে বকাবকি করেছে।

সব মিলিয়ে টানটান উত্তেজনা পর্ব হতে চলেছে মিঠাই ধারাবাহিকে। মিঠাই ভক্তরা প্রত্যেকেই এখন মিঠাই ও সিদ্ধার্থের এই খুনসুটি ভরা প্রেম কাহিনী বেশ উপভোগ করছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment