Take a fresh look at your lifestyle.

প্রয়াত তারকা গায়ক কেকে, অনুষ্ঠান চলাকালীনই মৃত্যু 

প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে। গায়কের হঠাৎ মৃত্যুর খবরে শোকের ছায়া অনুরাগীদের মধ্যে। কদিন ধরেই অনুষ্ঠানের জন্য কলকাতায় রয়েছেন তিনি। এদিন উল্টোডাঙ্গার গুরুদাস মহাবিদ্যালয়ে গানের অনুষ্ঠান চলাকালীনই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। জানা গিয়েছে, তাঁর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। 

বাংলা, হিন্দি, তামিল, মারাঠি সহ অসংখ্য ভাষায় গান রয়েছে তাঁর। একের পর এক সুপার হিট গান গেয়েছেন তিনি। নতুন প্রজন্মের গায়কদের মধ্যে একেবারে প্রথমসারিতে ছিলেন কেকে। 

Comments are closed.