সম্প্রতি নেহা কাক্কার কে গরিব বাচ্চাদের মধ্যে টাকা বিতরণ করতে দেখা গিয়েছিল। জনপ্রিয় বলিউড গায়িকা নেহা কাক্কার ঐদিন পথ শিশুদের মধ্যে ৫০০ টাকা বিতরণ করছিলেন। কিন্তু টাকা বিতরণ করতে গিয়ে ঘটলো মারাত্মক ঘটনা। এ অবস্থায় তাঁকে ঘিরে ধরে আশেপাশের লোকজন।
কোনমতে সেই ভিড় থেকে তার রক্ষাকর্তা তাকে বের করে আনেন এবং সেই মুহূর্তেই একজন সেই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে এবং ভিডিও পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে পড়ে মিডিয়াতে।
নেহা কাক্কার তার গানের জন্য জনপ্রিয় হলেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিশেষভাবে জনপ্রিয়। মাঝে মধ্যেই তাকে গরিবদের সাহায্য করতে দেখা যায়। এমনকি তিনি অনুরাগীদের সঙ্গে কথা বলেন মাঝেমধ্যে তা আমরা সকলেই জানি। এবারে আবারো কিছু গরিব শিশুদের সাহায্য করতে রাস্তায় নামতে দেখা যায় কিন্তু এই ঘটনায় তার সামনে নিয়ে আসে বড় বিপত্তি।
আরও পড়ুন: শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের কথা অস্বীকার করলেন অভিনেত্রী বুবলী।
ভিডিওটিতে দেখা যাচ্ছিল নেহা গাড়িতে বসেই পথ শিশুদের হাতে ৫০০ টাকার নোট তুলে দিচ্ছিল এবং এই টাকা তুলে দেওয়ার খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। সেখানেই জমা হতে থাকে অসংখ্য মানুষের ভিড়, টাকা পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মানুষের। ধাক্কাধাক্কি চিৎকারে পরিস্থিতি এখন হাতের বাইরে বেরিয়ে যায় তখন কোনমতে নেহা সেই ঘটনাস্থল থেকে বেরিয়ে আসে। বর্তমানে এই ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হচ্ছে।
View this post on Instagram