Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

গান গেয়ে দাদাগিরির মঞ্চে বিবাহিত সুদীপাকে প্রপোজ করলেন অবিবাহিত অম্বরিশ! লজ্জায় লাল হয়ে গান গেয়ে উত্তর দিলো ‘রান্নাঘর’ খ্যাত সুদীপা

গান গেয়ে দাদাগিরির মঞ্চে বিবাহিত সুদীপাকে প্রপোজ করলেন অবিবাহিত অম্বরিশ! লজ্জায় লাল হয়ে গান গেয়ে উত্তর দিলো ‘রান্নাঘর’ খ্যাত সুদীপা

টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো হলো দাদাগিরি। এবার সেই দাদাগিরির মঞ্চেই সৌরভ গাঙ্গুলীর সামনেই জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য নিজের মনের কথা জানালেন সুদীপা মুখোপাধ্যায়কে। সেই কথা শুনে রীতিমতো লজ্জায় লাল হলেন তিনি। সম্প্রতি সেই ভিডিওটি ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। সুদীপা হলেন জি বাংলার দীর্ঘদিনের রান্নার শো ‘রান্নাঘর’এর জনপ্রিয় সঞ্চালিকা।

দাদাগিরিতে আলাপ পর্ব চলাকালীন সৌরভ গাঙ্গুলী অম্বরিশকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করেন। এরপরই তিনি বলেন তিনি প্রেমে পড়লে গান। তিনি এও জানান দীর্ঘদিন ধরে তিনি সুদিপার প্রেমে পরে রয়েছেন। এই কথা শুনে বেশ লজ্জাই পেয়েছিলেন জি বাংলার এই দীর্ঘদিনের সঞ্চারিকা। অভিনেতা এও জানান তিনি দীর্ঘদিন ধরে চোখের ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করেছেন তার মনের কথা কিন্তু সুদীপা তা বুঝতে পারেননি।

এরপরই সুদীপা মুখোপাধ্যায় অভিনেতা এইসব কথা শুনে হেসে ফেলেন। সৌরভ গাঙ্গুলী এই পুরো বিষয়টা বেশ উপভোগ করেছেন সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। এরপর দাদার অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য গান গাইলেন। সুদীপা মুখোপাধ্যায়ের সঙ্গে ‘কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালবেসেছি’ এই জনপ্রিয় গানে ডুয়েট গাইলেন অভিনেতা। একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভাল গায়ক তা জানেন সকলেই। এদিন দাদাগিরিতে তারা ছাড়াও উপস্থিত ছিলেন সাহেব, রাহুল, সৌমিলি, যোযো। এদিন এপিসোড শেষে দাদাগিরির ট্রফি পেয়েছিলেন রাহুল।

আরও পড়ুন: পরিণীতি থেকে শ্রদ্ধা, RRR সিনেমায় অভিনয়ের অফার ফিরিয়ে দেওয়ালে মাথা ঠুকছেন বলিউডের এই ৫ অভিনেত্রী! মাত্র কয়েকদিনেই এই ছবি ৭০০ কোটির ব্যবসা করে ফেলেছে

সম্প্রতি অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য্য খরকুটো ধারাবাহিকে পটকার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন দর্শকমহলে। অন্যদিকে একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। যার ঝলক মেলে টেলিভিশনের পর্দায়। এছাড়াও একাধিক ছবিতে কাজও করেছেন তিনি। সুদীপা মুখোপাধ্যায় রান্নাঘরে সঞ্চালিকা হিসেবে কাজ করার পাশাপাশি নিজের ব্যবসাও শুরু করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment