Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
15 July 2026

পালঙ্কের উপর বসে বিনোদিনী লুকে ধরা দিলেন ‘শ্রীময়ী’র জুন আন্টি, বসে ‘সর্বনাশের আশায়’! সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী

পালঙ্কের উপর বসে বিনোদিনী লুকে ধরা দিলেন ‘শ্রীময়ী’র জুন আন্টি, বসে ‘সর্বনাশের আশায়’! সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী

পর্দার জুন আন্টি বর্তমানে সকলের চোখের ঘুম কেড়ে নিয়েছেন। অভিনেত্রী উষসী চক্রবর্তী কে তো আমরা সকলেই চিনি বিশেষ করে শ্রীময়ী ধারাবাহিক এর মাধ্যমে তিনি সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই ধারাবাহিকের জুন আন্টির ভূমিকায় অভিনয় করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম মুহূর্তের সাক্ষী হতে হয়েছে কখনও তাকে নিয়ে মিম তৈরি হয়েছে আবার কখনো তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজেনরা। এবারে জুন আন্টির ছেড়ে একেবারে অন্যরূপে সামনে এলেন অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী উষসী চক্রবর্তী একটি ছবি পোস্ট করেছেন যে এই ছবিটিতে তাকে একেবারে বিনোদিনী লুকে দেখা যাচ্ছে। তার পরনে রয়েছে সাদা রঙের একটি জামদানি শাড়ি আটপৌরে করে পড়া সেই শাড়ি, খোলা কালো চুল চোখে রয়েছে কাজল এবং গয়না বলতে নাকে রয়েছে শুধুমাত্র নাকছাবি। একেবারে চোখের বালি সে বিনোদিনীর কথাই মাথায় আসে তার এই লুক দেখলে। পালঙ্কের উপর বসে একেবারে বিনোদিনীর মতোই পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি। আর এই ছবি দেখে তার অসংখ্য ভক্তরা একেবারে হতভম্ব জুন আন্টির লোক ছেড়ে একেবারে অন্য রূপে ধরা দিলেন তিনি।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন “তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়…” তার এই ছবি যে দর্শকদের বেশ মনে ধরেছে। তা অভিনেত্রীর ছবির কমেন্ট বক্সে নজর রাখলেই বোঝা যাচ্ছে। এর আগে উষসী চক্রবর্তী কে এই ধরনের ফটোশুটে দেখা যায়নি। তিনি ধারাবাহিকে অভিনয় করে এসেছেন বরাবর, তবে এবারের ফটোশুট আসার সাথে সাথেই একেবারে মায়াময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: টলিপাড়ায় ফের রাহুল বসু, অনুপম খেরের সঙ্গে কোন নতুন চমক আসছে?

শুধুমাত্র অভিনয় নয় পড়াশোনা জগতেও রয়েছে তার অসম্ভব ইচ্ছাশক্তি। কিছুদিন আগেই তিনি পিএইচডি করে ডক্টর উষসী চক্রবর্তী হয়েছেন অভিনেত্রী। ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিলেন উষসী পড়াশোনার প্রতি ছিল অসম্ভব আগ্রহ। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছিলেন। আবার পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তাই জন্যই phd করেছেন তিনি। পিএইচডি করার পর তার স্বপ্ন পূরণ হয়েছে তবে একটি আক্ষেপ রয়ে গেছে উষসীর জীবনে তার বাবা এককালের বামপন্থী নেতা শ্যামল চক্রবর্তী উষসীর সাফল্যের এই দিনটি দেখে যেতে পারেননি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment