Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
21 June 2026

‘সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি’! নিজের গাওয়া গানে এবার উদ্দাম নাচ গায়িকা ইমন চক্রবর্তীর! হু হু করে ভাইরাল ভিডিও, তুমুল ভাইরাল হলো ভিডিও

‘সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি’! নিজের গাওয়া গানে এবার উদ্দাম নাচ গায়িকা ইমন চক্রবর্তীর! হু হু করে ভাইরাল ভিডিও, তুমুল ভাইরাল হলো ভিডিও

জনপ্রিয় টলিউড গায়িকা ইমন চক্রবর্তীর নাম করলেই তার অনুগামীরা এক বাক্যে স্বীকার করেন যে ইমন বহু প্রতিভার অধিকারী। গানের জগত দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে তাকে। নিজের গানের স্কুল এবং স্টেজ শো এর পাশাপাশি ইতিমধ্যেই ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন গায়িকা ইমন চক্রবর্তী। তবে এবার নৃত্যশিল্পী হিসেবে ধরা দিলেন তিনি অনুগামীদের সামনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জি বাংলা চ্যানেলের তরফে ভাগ করে নেওয়া হয়েছিল একটি ভিডিও। যেখানে উদ্দাম নাচতে দেখা দিয়েছে গায়িকা ইমন চক্রবর্তীকে। প্রসঙ্গত নাচের জন্য তিনি যে গানটি বেছে নিয়েছিলেন সেটি তারই গাওয়া গান ‘বালা নাচো তো দেখি’।

বলাই বাহুল্য বেগুনি রঙের শাড়ি, সোনার গয়না ও খোঁপায় লাল গোলাপ ফুল পরে গায়িকার নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন তার অনুগামীরা। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। মাঝেমধ্যেই নানান রকম ফটো এবং ভিডিও অনুগামীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: ছেলে একটু বড় হতেই কঠিন শরীরচর্চা করতে শুরু করে দিলেন কোয়েল মল্লিক! ফিট থাকতে কত কঠোর ব্যায়াম করছে অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও

তবে তার নাচের ভিডিও দেখে যারপরনাই অবাক হয়েছেন নেটিজেনদের একটি বড় অংশ। কারণ গানের পাশাপাশি তিনি যে এত ভালো নাচ করতে পারেন এ কথা তাদের অনেকেরই অজানা ছিল। ফলস্বরূপ এদিন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারা গায়িকা ইমন চক্রবর্তীকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment