Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
27 July 2026

কখনও শাড়ি কখনও জিন্স টপ, মেকআপ ছাড়া হিল জুতো পড়ে ট্রেন্ডিং গানে তুমুল নাচ ‘অপরাজিতা অপু’ সুস্মিতার, ট্রাডিশনাল ও ওয়েস্টার্ন লুকে দেখা গিয়েছে পর্দার অপুকে, ভাইরাল ভিডিও

কখনও শাড়ি কখনও জিন্স টপ, মেকআপ ছাড়া হিল জুতো পড়ে ট্রেন্ডিং গানে তুমুল নাচ ‘অপরাজিতা অপু’ সুস্মিতার, ট্রাডিশনাল ও ওয়েস্টার্ন লুকে দেখা গিয়েছে পর্দার অপুকে, ভাইরাল ভিডিও

বর্তমান যুগে তারকা হোক কিংবা সাধারণ মানুষ সকলেই কমবেশি ইনস্টারিল বানিয়ে থাকেন। আর তারকাদের কথা বলতে গেলে তারা সময় সুযোগ পেলেই নিজেদের অবসরে এই ধরনের ভিডিও বানাতে থাকেন এবং তা শেয়ার করতে থাকেন নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায়। যেগুলি শেয়ার হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় নেটনাগরিকদের মাঝে। সম্প্রতি ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের অপুর বানানো একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিনেত্রীকে ট্রাডিশনাল ও ওয়েস্টার্ন দুটো সাজেই পাওয়া গিয়েছে।

বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’। এই ধারাবাহিকে নাম ভুমিকায় অভিনয় করছেন সুস্মিতা দে। তার সাবলীল, সাহসী অভিনয় শুরু থেকেই নজর কেড়েছে দর্শকদের। তার বিপরীতে অভিনয় করতে দেখা গেছে রোহান ভট্টাচার্যকে। সুস্মিতা এই ধারাবাহিকের হাত ধরেই পা দিয়েছেন অভিনয় জগতে। অন্যদিকে রোহান ভট্টাচার্য ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ। এর আগে একাধিক ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। টিআরপির দৌড়েও অনেকের থেকে অনেক এগিয়ে রয়েছে এই ধারাবাহিক।

আরও পড়ুন: দেশপ্রিয় পার্কে সাবেকিয়ানা, বোসপুকুর শীতলা মন্দিরে ভার্চুয়াল অঞ্জলি, নাকতলা উদয়ন সঙ্ঘে তরঙ্গ, প্রস্তুতি শুরু শহরের পুজোর

অভিনেত্রী সুস্মিতা দে নেটদুনিয়ার অন্যতম সক্রিয় অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একাধিক ছবি ও রিল ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি ট্রেন্ডিং সং ‘মেরে ইয়ার’ গানের সাথে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন, যি এই মুহূর্তে ভাইরাল। এই রিল ভিডিওতে অভিনেত্রী শাড়ি পড়ে ট্রাডিশনাল লুকে এবং জিন্স ও ক্রপ টপ পরে ওয়েস্টার্ন লুকে ধরা দিয়েছেন। ভিডিওটি অভিনেত্রী দুটো সাজেই বানিয়েছেন। সুস্মিতা দে এই ভিডিওটি শেয়ার করার সাথে সাথেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মাঝে। প্রায়ই অভিনেত্রীকে বিভিন্ন সাজে এমন ধরনের ভিডিও বানাতে দেখা যায়। তাই এই ভিডিও দেখেই এইটুকু স্পষ্ট, তিনি যেকোন ধরনের পোশাকে সচ্ছল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment