Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
4 July 2026

‘৫টা মেডেন ওভার খেলতে পারবে তো?’, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় প্রশ্ন তুললেন কপিল দেব

১৫ বছরের বিস্ময়-প্রতিভা বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় প্রশ্ন তুললেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। সচিন ও বিরাটের সঙ্গে তুলনা করলেও তরুণ ব্যাটারকে নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি করতে বারণ করলেন তিনি।

‘৫টা মেডেন ওভার খেলতে পারবে তো?’, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় প্রশ্ন তুললেন কপিল দেব

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে ভারতীয় দলের স্কোয়াডে সুযোগ পেলেও এখনও অভিষেক হয়নি ১৫ বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর। তাঁকে নিয়ে যখন ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে, ঠিক তখনই তরুণ এই ব্যাটারের প্রশংসা করার পাশাপাশি বড় প্রশ্ন তুলে দিলেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব।

সচিন ও বিরাটের সঙ্গে তুলনা

টি-টোয়েন্টি ক্রিকেটে বৈভবের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই কপিলের মনে। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রতিভার কথা বললে, ও সচিন তেন্ডুলকর বা বিরাট কোহলির মতোই প্রতিভাবান। টি-টোয়েন্টি ক্রিকেটে ওর এই প্রতিভা স্পষ্ট।’ তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে, ক্রিকেটের বাকি দুই ফরম্যাটে বৈভবকে এখনও নিজেকে প্রমাণ করতে হবে।

টেস্ট ক্রিকেট নিয়ে কপিলের প্রশ্ন

সবচেয়ে ছোট ফরম্যাটে সফল হলেও টেস্ট ক্রিকেটের মেজাজ সম্পূর্ণ আলাদা। সেই প্রসঙ্গ টেনেই কপিল দেব বলেন, ‘যেদিন ও টেস্ট ক্রিকেট খেলবে, সেদিন কি ও টানা পাঁচটা মেডেন ওভার খেলতে পারবে? এটাই আসল প্রশ্ন।’ তাঁর মতে, টি-টোয়েন্টিতে ১৫ বছর বয়সে এমন প্রভাব ফেলা অবিশ্বাস্য হলেও, লাল বলের ক্রিকেটের জন্য আলাদা মানসিকতার প্রয়োজন হয়।

আরও পড়ুন: কল্যাণীতে প্রত্যাবর্তন মোহনবাগানের, ৪ গোলে জয় ছিনিয়ে নিল কিবু বাহিনী

বাড়তি চাপ না দেওয়ার পরামর্শ

বৈভবকে নিয়ে যাতে মাত্রাতিরিক্ত উন্মাদনা তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক করেছেন কপিল। তিনি বলেন, ‘আমি মনে করি ওকে নিয়ে আমরা একটু বেশিই চর্চা করছি। এই মুহূর্তে ওকে কিছুটা সময় দেওয়া উচিত। এত অল্প বয়সে ও হয়তো নিজেই নিজেকে এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি।’ তবে সচিনের অভিষেকের প্রসঙ্গ টেনে কপিল এও জানান যে, যদি বৈভব আন্তর্জাতিক স্তরে খেলার জন্য প্রস্তুত থাকে, তবে বয়সের দিকে না তাকিয়ে ওর যোগ্যতাকে গুরুত্ব দিয়ে খেলানো উচিত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports