Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

মুখে হাসি, চোখে বিরহঃ গানের সুরে কি বলতে চাইলেন তিনি? ফের ভাইরাল শ্রাবন্তীর ভিডিও

মুখে হাসি, চোখে বিরহঃ গানের সুরে কি বলতে চাইলেন তিনি? ফের ভাইরাল শ্রাবন্তীর ভিডিও

সিনেমার পাশাপাশি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সময় কাটাচ্ছেন শ্রাবন্তী। প্রায় প্রতিদিনই নিজের ইন্সটা হ্যান্ডেলে একের পর এক ছবি দিয়ে শোরগোল ফেলে দিচ্ছেন এই অভিনেত্রী। বেশ কয়েক মাস ধরেই নিজের বর্তমান স্বামী রোশনের সাথে বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অবশ্য সেই নিয়ে অভিনেত্রী নিজে সরাসরি কোনও কথা না বললেও তার কাজে প্রকাশ পেয়েছে অনেক কিছুই।

এর আগেও এই নায়িকার দু বার বিয়ে হয়েছে কিন্তু সেই বিয়েও সুখের হয়নি কিন্তু তার কদিন বাদের ফের রোশনের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। এখন সেটাও কিনা ডোবার মুখে। আর এই নিয়ে নেট পাড়ায় প্রতিদিনই নানা খবর শোনা যায়। সম্প্রতি ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’-তে অলকা ইয়াগনিক এবং কুমার শানুর সুরে সুর মেলাতে দেখা গেলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। আর এই গান প্রকাশ্যে আসতে নেটিজেনদের অনেকেরই বক্তব্য এই গান কাকে উদ্দেশ্য করে তিনি গাইলেন? এমনকি বেশ কিছুদিন আগেই নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে রোশনের ছবিও ডিলিট করেন শ্রাবন্তী।

আরও পড়ুন: “এখানেই তুমি ছাড়া আমি কোথাও নেই…” একটি ভিডিও সঙ্গে জেনেলিয়া এমনটাই পোস্ট করল তাদের অ্যানিভার্সারিতে

আর ইনস্টাগ্রামের পোস্ট থেকে এই ছবি ডিলিট হওয়ার পর থেকেই জল্পনা ক্রমশ আরো বাড়ছে। কিছুদিন আগেই নিজের ইন্সটাগ্রামে বেশ কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। লাল রঙের সিকুইনড শিফন শাড়ি ও লো ব্যাক কালো ব্লাউজ এবং খোলা চুল এই ছবিতে শ্রাবন্তীকে দিয়েছে এক অন্য লুক। এই ছবিতে ক্যাপশন দিয়ে শ্রাবন্তী লিখেছেন, জীবনে খুশি থাকাটা খুব জরুরী। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর এবার তার মাঝেই নতুন গানে আবার কোন ইঙ্গিত দিলেন সেই নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment