Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

আলাদা থাকা সত্বেও নির্জলা কারবা চৌথ পালন করলেন শ্রাবন্তী ও তাঁর স্বামী রোশন

দুর্গাপুজোর পর থেকেই টলিপাড়ায় শোনা যাচ্ছিল গুঞ্জন।

আলাদা থাকা সত্বেও নির্জলা কারবা চৌথ পালন করলেন শ্রাবন্তী ও তাঁর স্বামী রোশন

দুর্গাপুজোর পর থেকেই টলিপাড়ায় শোনা যাচ্ছিল গুঞ্জন। শ্রাবন্তী ও তাঁর স্বামী রোশন নাকি থাকছেন আলাদা আলাদা। তবে আলাদা থাকা সত্ত্বেও করভা চৌথ পালন করলেন শ্রাবন্তী। করভা চৌথের ছবি শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রামে। প্রকাশ্যে আসার সাথে সাথেই ভাইরাল হয়ে পড়ে সেই ছবিটি। ছবির নিচে ক্যাপশনে শ্রাবন্তী জানান, কারবা চৌথের দিন শ্রাবন্তী ও রোশন নাকি নির্জলা উপস ছিলেন। তাহলে কি আলাদা হননি তারা?

আসলে এই ছবিগুলি হল এক বছর পুরনো। গত বছরই চার হাত এক করেছিলেন শ্রাবন্তী ও রোশন। সেই বছরই দুজনে পালন করেছিলেন কারবা চৌথ। সোশ্যাল মিডিয়ায় সেই সময়ের ছবি পোস্ট করলেন তিনি। শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই আলাদা রয়েছেন দুজনে।
এবার সেই নিয়ে মুখ খুললেন তাঁরা। শ্রাবন্তী নাকি আনলকের সময় থেকেই চলে এসেছিলেন রোশনের বাড়ি থেকে। বর্তমানে নিজের ছেলে অভিমন্যুর সঙ্গে নিজের ফ্ল্যাটে থাকছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোশন জানান, বহুদিন ধরেই আলাদা থাকছেন তাঁরা। তবে এই বিষয়ে শ্রাবন্তীর উত্তর ছিল কিছুটা অন্যরকম। তিনি জানান, বেশ কয়েক দিন ধরে অসুস্থ হয়ে পড়েন রোশনের মা। তাই মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন রোশন।

এদিকে নেটিজেনরা মনে করছেন, তাঁদের এই আলাদা থাকা কেবল একটি অভিনয়। পাবলিসিটির জন্য আলাদা থাকার অভিনয় করছেন তিনি। প্রসঙ্গত, শ্রাবন্তী ও রোশন একটি জয়েন্ট বিজনেস খুলেছেন। সেই কারণেই পাবলিসিটি কুড়াচ্ছেন অভিনেত্রী, বলে দাবি নেটজনতাদের। সম্প্রতি রোশনের জিমের উদ্বোধনে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। স্বামীর নতুন জিম নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন তিনি। আর এই জিমের জন্যই আলাদা থাকার গুজব রটাচ্ছেন তিনি।

আরও পড়ুন: হুবহু মাতালের গলা! সারেগামাপার মঞ্চে দুর্দান্ত গান গেয়ে ‘ডেডলি দেবদাস’ উপাধি পেল কলকাতার ছেলে দীপায়ন, তুমুল ভাইরাল ভিডিও

প্রসঙ্গত গত বছরের এপ্রিল মাসে রোশনের সঙ্গে বিয়ের পিঁড়িতে ওঠেন অভিনেত্রী। বিয়ের প্রথম বিবাহবার্ষিকী বেশ ধুমধাম করেই পালন করবেন বলে ঠিক করেছিলেন তাঁরা। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় অনুষ্ঠানটি। তবে শ্রাবন্তীর জন্মদিনে এক বড়ো পার্টির আয়োজন করেছিলেন স্বামী রোশন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment