Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
18 July 2026

অনির্বাণের বিয়ের খবর মেনে নিতে পারেননি সৃজিত মুখার্জী! হৃদয় ভঙ্গ হয়েছে পরিচালকের

খুব শীঘ্রই বিয়ের টোপর পড়তে চলেছেন টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর তথা অনির্বাণ ভট্টাচার্য।

অনির্বাণের বিয়ের খবর মেনে নিতে পারেননি সৃজিত মুখার্জী! হৃদয় ভঙ্গ হয়েছে পরিচালকের

খুব শীঘ্রই বিয়ের টোপর পড়তে চলেছেন টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর তথা অনির্বাণ ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ার অলিগলিতে শোনা যাচ্ছিল গুঞ্জন। ইতিমধ্যেই বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। আর তিনদিন পরে অর্থাৎ ২৬ শে নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। পাত্রী, তাঁর দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামী। তাঁর বিয়ের খবরে মন ভেঙে গিয়েছে একাধিক নারীর। ব্যোমকেশের গলায় এবার পড়বে বিয়ের মালা।

সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে রেজিস্ট্র ম্যারেজ করবেন অনির্বাণ। তারপরের দিন সেখানেই আয়োজন করা হবে বিয়ের রিসেপশন। তবে বেশি ধুমধাম করে ছাড়ছেন না বিয়ে। হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবই থাকবে বিয়েতে। তবে আমন্ত্রিত লোকদের তালিকার সবার শীর্ষে রয়েছেন সৃজিত মুখার্জী। অনির্বাণ ও সৃজিতের গভীর বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অবগত সকলেই। অনক্যামেরা কি অফক্যামেরা এই পরিচালক ও অভিনেতা জুটি দর্শকদের কাছে খুবই পরিচিত। অনির্বাণের বিয়ের খবরে হৃদয়ে ভঙ্গ হয়েছে তাঁরও।

সম্প্রতি সৃজিত পত্নী মিথিলা, নিজের টুইটার অ্যাকাউন্টে একটি মিম শেয়ার করে অনির্বাণকে বিয়ের শুভেচ্ছা জানান। মিমটিতে দেখা যাচ্ছে ‘অনির্বাণ দার বিয়ের খবর নিতে না পারা কয়েকজন’ এর তালিকায় রয়েছেন পরিচালক নিজে। সোশ্যাল মিডিয়ায় মেমোরি প্রকাশ্যে আসার সাথে সাথেই ভাইরাল হয়ে পড়ে মুহুর্তের মধ্যে। নেটিজেনরা ও শেয়ার করে নেয় সেই মিম। বিগত দু বছরে শ্রীজিৎ মুখার্জীর ছয় ছয়টি ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। সৃজিত অনির্বাণের অনস্ক্রিন ও অফস্ক্রিন কেমিস্ট্রি পুরো জমে ক্ষীর। তাই নিজের টুইটারে নিজের স্বামী ও অনির্বাণকে নিয়ে মিম শেয়ার করলেন মিথিলা।

আরও পড়ুন: ফের বিতর্কের মুখে করন জোহার, এবার নাম চুরি করার অভিযোগ উঠলো তাঁর বিরুদ্ধে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment