Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

দু সপ্তাহও হয়নি শুরু হয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘নবাব নন্দিনী’, ইতিমধ্যেই শুরু হয়ে গেল ট্রোল

দু সপ্তাহও হয়নি শুরু হয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘নবাব নন্দিনী’, ইতিমধ্যেই শুরু হয়ে গেল ট্রোল

সদ্যই স্টার জলসার পর্দায় থেকে শুরু হয়েছে একঝাঁক নতুন ধারাবাহিক। আর এই নতুন ধারাবাহিক গুলির মধ্যে একটি হলো ‘নবাব নন্দিনী’। সবেমাত্র বারো দিন হয়েছে এই ধারাবাহিক শুরু হয়েছে স্টার জলসার পর্দায়, এখনই টিআরপি তালিকায় ভালো ফলাফল পড়তে শুরু করেছে এই ধারাবাহিক। ধারাবাহিকে নবাবের চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রিজওয়ান এবং নন্দিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইন্দ্রানী। দুজনেই এরআগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

কিন্তু ধারাবাহিক শুরু হতে না হতেই শুরু হয়ে গেলো ট্রোল। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয় প্রমো ভিডিওর সেই অংশ যেখানে পুজোর থালা উল্টে যাওয়ার পর একসাথে ধরে নেয় নবাব নন্দিনী। এরপর নবাবের মা নন্দিনী কে দায়িত্ব দেয় যাতে নন্দিনী সকলের মাথায় পুজোর ফুল ছুঁইয়ে দেয়। কিন্তু নন্দিনী যখন নবাবের মাথায় ফুল ছোঁয়াতে যায় তখন নবাব বাঁধা দেয় কিন্তু নন্দিনী তাকে বুঝিয়ে সুঝিয়ে যেই মাথায় ফুল ঠেকায় অমনি নবাবের বিদেশ থেকে খেলার অফার আসে। আর তখনই নবাবের মা বলে ফেলে নন্দিনী খুব লক্ষ্মী।

আর এই নিয়েই শুরু হয়ে যায় ট্রোল। নেটিজেনদের একাংশ দাবি করতে থাকেন যে শুরু হয়ে গেল বস্তা পচা গল্প। বোকা বোকা যত্তসব। সিরিয়াল শুরু হতে না হতেই ট্রোল শুরু এবারে দেখার অপেক্ষা আগামী দিনে কি হতে চলেছে।

আরও পড়ুন: ‘এত খারাপ অভিনয়, অ্যাক্টিং স্কুল চালান কীভাবে?’, দর্শকদের সমালোচনার মুখে “শিববেশী” সম্রাট, অভিনয় শেখান কি করে? প্রশ্ন দর্শকদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল