Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
15 July 2026

মিঠাই কে TRP তে হারাতে আর কিছু পয়েন্ট দূরে ষ্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’! বিয়ের টুইস্টে ভর করে টিআরপি তালিকায় কামাল করে দেখাল ‘খেলাঘর’, ‘উমা’ ও ‘খুকুমণি হোম ডেলিভারি’

মিঠাই কে TRP তে হারাতে আর কিছু পয়েন্ট দূরে ষ্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’! বিয়ের টুইস্টে ভর করে টিআরপি তালিকায় কামাল করে দেখাল ‘খেলাঘর’, ‘উমা’ ও ‘খুকুমণি হোম ডেলিভারি’

বছরের প্রথম টিআরপি তালিকা প্রকাশ হতেই দেখা গেল নানান অপ্রত্যাশিত চমক। দীর্ঘদিন ধরে যারা টিআরপি তালিকায় ভালো ফলাফল করছিল তাদেরকে দারুন প্রতিযোগিতার মাধ্যমে টপকে গিয়ে তালিকার ওপর দিকে উঠতে দেখা গেল বেশ কিছু বাংলা ধারাবাহিককে।

তবে এবারও শীর্ষস্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। গত বছর থেকে যে যাত্রা শুরু হয়েছে মিঠাইয়ের এবারের টিআরপি তালিকাতেও তা অব্যাহত রয়েছে। পাশাপাশি নতুন শুরু হলেও ইতিমধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকটি ফলে টিআরপি তালিকার দ্বিতীয় স্থানটি অতি সহজেই দখল করতে পেরেছে সে।

তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে ‘উমা’ এবং ‘খেলাঘর’ ধারাবাহিক দুটি। বলাই বাহুল্য এই সপ্তাহে এই দুটি ধারাবাহিকেই দারুন সমস্ত চমক রয়েছিল অনুগামীদের জন্য। যার ফলাফল হিসেবে এই তালিকায় উপরের দিকে উঠে আসতে সক্ষম হয়েছে এই ধারাবাহিকগুলি।

আরও পড়ুন: মৃত্যুর আগে জিতের পরিচালনায় ‘ইস্মার্ট জোড়ি’তে এসেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়! স্ত্রীয়ের সঙ্গে তার রোম্যান্স দেখে চোখে জল নেটিজেনদের, ভাইরাল ভিডিও

এবারও টিআরপি তালিকার প্রথম পাঁচে উঠে আসতে পারেনি দেবশ্রী রায় অভিনীত জি বাংলার ‘সর্বজয়া’ ধারাবাহিকটি। অপরদিকে তালিকার বেশ কিছুটা নিচে নেমে গিয়েছে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকটি যা এতদিন বেশ ভাল ফলাফল করছিল টিআরপি তালিকাতে। আজকের টিআরপি তালিকায় বহুদিন পর জি বাংলার সিরিয়ালগুলির সঙ্গে সমকক্ষ প্রতিযোগিতা করতে দেখা গিয়েছে স্টার জলসার ধারাবাহিকগুলিকে।

এক নজরে দেখে নিন সেরা ১০-এর তালিকা-

মিঠাই-  ১১.০  (প্রথম)

আরও পড়ুন: TRP-র জন্য KBC-র মঞ্চে হাঁটু গেড়ে বসে অমিতাভকে প্রপোজ করলেন কৃতি শ্যানন! লজ্জায় লাল বিগ বি, ভাইরাল ভিডিও

খুকুমণি হোম ডেলিভারি-  ১০.২ (দ্বিতীয়)

উমা- ৯.৩ (তৃতীয়)

খেলাঘর- ৮.৯ (চতুর্থ)

গাঁটছড়া-  ৮.৪ (পঞ্চম)

যমুনা ঢাকি-  ৮.২ (ষষ্ঠ)

মন ফাগুন- ৮.১ (সপ্তম)

অপরাজিতা অপু- ৮.১ (সপ্তম)

সর্বজয়া- ৭.৮ (অষ্টম)

ধুলোকণা-  ৭.৭ (নবম)

আয় তবে সহচরী- ৭.৬ (দশম)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment