Live Updates:
Gold ₹82,900/10g
Silver ₹90.49/g
Petrol ₹103.94/L
Diesel ₹90.76/L
Kolkata 28°C
Gold ₹82,900/10g
Silver ₹90.49/g
Petrol ₹103.94/L
Diesel ₹90.76/L
Kolkata 28°C
10 June 2026

বোল্ড ফটোশুটে বাজিমাত! ছোট্ট ঝিলিকের নয়া অবতারে কুপোকাত নেটবাসী

বোল্ড ফটোশুটে বাজিমাত! ছোট্ট ঝিলিকের নয়া অবতারে কুপোকাত নেটবাসী

মনে পড়ে মা ধারাবাহিকের ছোট্ট ঝিলিককে? সাত বছরের এই দীর্ঘ ধারাবাহিকের মাধ্যমে অসংখ্য দর্শকদের মন জয় করে নিয়েছিল এই ছোট্ট ঝিলিক। তবে সে এখন আর ছোট নেই। হাতে পায়ে এবং বয়সে হয়ে উঠেছে একজন প্রাপ্তবয়স্ক তরুণী। যদিও লোকে তাকে ঝিলিক হিসেবে বেশি চেনে, তার ভালো নাম হল তিথি বসু।

বয়সের সাথে সাথে ছোটবেলার মিষ্টতা চলে গেছে, এখন তার চোখে-মুখে দেখা যায় সেক্সিনেসের ছায়া। সাইকোলজি অনার্স নিয়ে বর্তমানে পড়ছে তিথি। নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ খোলামেলা ঝিলিক। সোশ্যাল মিডিয়ায় নিজের বয়ফ্রেন্ড দেবায়ুদ পালের সঙ্গে একের পর এক ছবি শেয়ার করে তিথি। ইনস্টাগ্রামে খুব একটিভ তিথি। একের পর এক বোল্ড ফটোশুটে নেট দুনিয়ায় ঝড় তুলছে সে। তার ইন্সটাগ্রামে ফ্যান ফলোইং ও কিছু কম নয়, ৭৮ হাজারেরও বেশি।

আরও পড়ুন: সিনেমা ২০০ কোটি ছুঁলেও ‘দ্যা কাশ্মীর ফাইলস’ এ অভিনয় করার জন্য অভিনেতারা ধার্য করেছেন কোটি কোটি টাকা! রইল অভিনেতাদের পারিশ্রমিক

প্রায়শই নিজের ইনস্টাগ্রামে নিজের হট ফটোশুটের ছবি শেয়ার করে থাকে অভিনেত্রী। ওয়েস্টার্ন হোক কিংবা শাড়ি, সবেটেই বাজিমাত। সম্প্রতি পুজোতে স্লিভলেস কালো ব্লাউজ আর লাল শাড়ি পড়ে নেটিজেনদের নজর কেড়েছিল তিথি। ঝিলিকের এই লুকে ফিদা নেটবাসী। রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে নিজের ছবি দিয়ে। মা ধারাবাহিকের বিশেষ কোনো চরিত্রে দেখা যায়নি তাকে। তবে স্টার জলসার “ময়ূরপঙ্কী” ধারাবাহিকে একটি পার্শ্ব চরিত্রে শেষবার দেখা গিয়েছিল তাকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment