Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
11 July 2026

রচনা ব্যানার্জীর সৎ মেয়ে তন্বীও এবার সিনেমা জগতে?

রচনা ব্যানার্জী বাংলা ছবির অত্যন্ত জনপ্রিয় এক নায়িকার নাম৷ বহুবছর ধরে বাংলা সিনেমাকে তিনি উপহার দিয়েছেন অনেক

রচনা ব্যানার্জীর সৎ মেয়ে তন্বীও এবার সিনেমা জগতে?

রচনা ব্যানার্জী বাংলা ছবির অত্যন্ত জনপ্রিয় এক নায়িকার নাম৷ বহুবছর ধরে বাংলা সিনেমাকে তিনি উপহার দিয়েছেন অনেক ছবিই৷ এখন বাঙালি দর্শকের কাছে রচনা নায়িকা হওয়ার পাশাপাশি একজন শ্রেষ্ঠ সংচালকও বলা যায়৷ বেশ কিছুবছর ধরে জি—বাংলার একটি জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার 1—এর সংচালনা করছেন তিনি৷

এছাড়াও অভিনেত্রী বাংলা সিনেমার পাশাপাশি ওড়িয়া চলচ্চিত্রেরও এক নম্বর নায়িকা৷ এমনকি দক্ষিণ ভারতের কয়েকটি ছবিতেও তার অভিনয় মন কেড়েছিল দর্শকদের৷

১৯৭৪সালের ২রা অক্টোবর কলকাতার এক নাম করা পরিবারে জন্মগ্রহণ করেন৷ তাকে রচনা ব্যানার্জী নামে সকলে চিনলেও তার আসল নাম ঝুমঝুম ব্যানার্জী৷ ছোট থেকেই বিভিন্ন মঞ্চে পারফর্ম করতেন৷ যুক্ত ছিলেন থিয়েটারের সাথেও৷ অভিনয় জগতে আসা তার একেবারে ছেলেবেলাতেই৷ তারপর বহুবছর ধরে করে চলেছেন অভিনয়৷ বিভিন্ন চরিত্রে রচনার অভিনয় প্রশংসা পেয়েছে৷ এছাড়াও “সূর্যবংশম” ছবিতে অমিতাভ বচ্চনের সাথে তার অভিনয়ও প্রশংসিত হয়েছিল একসময়ে৷

আরও পড়ুন: সবাইকে চমকে দিয়ে এবার বড় পর্দায় আসতে চলেছেন শিখর ধাওয়ান,হুমা কুরেশির সাথে তার ছবির ট্রেলার প্রকাশ, ভাইরাল ভিডিও

১৯৯৪সালে “মিস কলকাতা” খেতাব জিতেছিলেন রচনা৷ এছাড়াও তারপর থেকে জয়ী হয়েছেন পাঁচটি সেরা সুন্দরী প্রতিযোগীতায়৷ ১৯৯৩সালে সিদ্ধার্থ মহাপাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন৷ কিন্তু ২০০৪সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়৷ এই বছরই ওড়িয়া চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নেন অভিনেত্রী৷ এরপর তিনি সংসার পাতেন ২০০৭সালে প্রবাল বসুর সাথে৷ তাদের একমাত্র সন্তান প্রণীল বসু৷

তবে রচনা ব্যানার্জীর প্রাক্তন স্বামী সিদ্ধার্থ মহাপাত্রের আগের পক্ষের ছিল একটি কন্যা সন্তান,নাম তন্বী মহাপাত্র৷ তন্বীর বয়স এখন ২৩বছর৷ ছোটবেলা থেকে বাবাকে ছেড়ে সে মানুষ হয়েছে মায়ের কাছেই৷সিদ্ধার্থের সাথে রচনার বিয়ের পর তন্বী বড়ো হয় মায়ের কাছেই৷ তবে ইতিমধ্যে তন্বীও পা রেখেছে ইন্ডাস্ট্রিতে৷

স্টার জলসার পর্দায় কয়েকটি সিরিয়ালে তন্বীর অভিনয় দর্শকের মন কেড়েছে৷ ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে সেও৷ বর্তমানে তন্বী পড়াশোনা করছে একটি বেসরকারি কলেজে৷

আরও পড়ুন: মাদক কাণ্ডের সঙ্গে জড়িত জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামী হর্ষ! জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল NCB!

তবে বাস্তব এটাই যে রচনা ব্যানার্জী কোনোদিনও স্বীকার করেননি যে তার একটি মেয়েও রয়েছে৷ এমনকী এও শোনা যায় যে সিদ্ধার্থের প্রথম পক্ষের মেয়ের জন্য রচনার সাথে ঝামেলাও হত সিদ্ধার্থের৷ ফলেই তাদের বিবাহ—বিচ্ছেদ বলে শোনা গিয়েছিল৷ খুব শীঘ্রই তন্বীও পা রাখতে চলেছে সিনেমা জগতে ৷ রচনার তার মেয়েকে স্বীকৃতি না দেওয়া কি আদেও ঠিক? চর্চা এখনও চলে দর্শকমহলে৷

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment