Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
9 July 2026

‘বস্তাপচা গল্প’! ষ্টার জলসার সিরিয়ালে লালনকে বিয়ে করতে বউ সেজে হাজির ফুলঝুরি- চড়ুই দুজনেই, ‘ধুলোকণা’র নতুন প্রোমো দেখে নেটিজেনদের তুমুল কটাক্ষ সিরিয়াল কে

‘বস্তাপচা গল্প’! ষ্টার জলসার সিরিয়ালে লালনকে বিয়ে করতে বউ সেজে হাজির ফুলঝুরি- চড়ুই দুজনেই, ‘ধুলোকণা’র নতুন প্রোমো দেখে নেটিজেনদের তুমুল কটাক্ষ সিরিয়াল কে

স্টার জলসায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘ধূলোকণা’র সম্প্রচার। একাধিক সিনিয়র অভিনেতা এবং অভিনেত্রীদের নিয়ে নির্মিত এই ধারাবাহিকে প্রথমে এক একান্নবর্তী পরিবারের গল্প দেখানো হলেও বর্তমানে ধারাবাহিকের গল্প ত্রিকোণ প্রেম নিয়ে এগোচ্ছে। যেখানে ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র লালন এবং ফুলঝুরির মধ্যে প্রবেশ ঘটেছে ভিলেন চড়ুইয়ের।

সম্প্রতি ‘ধূলোকণা’র নতুন প্রোমোতে দেখা গিয়েছে লালনকে বিয়ের আসরে বর বেশে দেখে তাকে বিয়ে করতে হাজির হয়েছে ফুলঝুরি এবং চড়ুই দুজনেই। তবে ফুলঝুরিকে অবাক করে দিয়ে লালন জানিয়েছে চড়ুইকে বিয়ে করার ছাড়া তার আর কোন উপায় নেই। অপমানিত ফুলঝুরিকে বিয়ের স্থান ছেড়ে পালিয়ে যেতে দেখে দুয়ো দিতে দেখা গিয়েছে ভিলেন চড়ুইকে।

বলাই বাহুল্য নতুন এই প্রোমো দেখে যারপরনাই বিরক্ত হয়েছেন দর্শকদের একাংশ। তারা মনে করছেন ধারাবাহিকের গল্প প্রথমে ছকভাঙা নতুন কিছু করলেও বর্তমানে আবারো ফিরে গিয়েছে বাংলা সিরিয়ালের চিরাচরিত ত্রিকোণ প্রেমের সম্পর্কে। পাশাপাশি অনেকেই মনে করছেন ধারাবাহিকের গল্পটি ধীরে ধীরে অতিনাটকীয় হওয়ার পাশাপাশি অবিশ্বাস্য হয়ে উঠছে। তাই এদিন সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে অনেকেই জানিয়েছেন ধুলোকণার নির্মাতারা ‘বস্তাপচা গল্প’ লিখছেন। তবে ধারাবাহিকের অনুগামীরা অবশ্য শেষ পর্যন্ত লালন কাকে বিয়ে করে তা জানতেই বেশ আগ্রহী।

আরও পড়ুন: গাড়ি এক্সিডেন্ট করে হারিয়ে যাবে মিঠাইয়ের উচ্ছে বাবু! স্মৃতিশক্তি হারিয়ে রকস্টার হয়ে ফিরে আসবে সিদ্ধার্থ, মিঠাই-তে দেখুন বিশেষ পর্ব ‘চৈত্রের চমক’, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment