Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

“রাজশ্রী” র প্রেমের পারদ শীর্ষে, ভিডিও ভাইরাল স্যোশাল মিডিয়ায়

“রাজশ্রী” র প্রেমের পারদ শীর্ষে, ভিডিও ভাইরাল স্যোশাল মিডিয়ায়

যত পুরনোই হোক সম্পর্ক, ভালোবাসার দিন সবসময় লাভ-বার্ডদের কাছে বিশেষ একটি দিন। বলিউডের মতই টলিউডেও উদযাপন চলছে সেই বিশেষ দিনের। প্রেমের উষ্ণ স্রোতে যখন সবাই গা ভাসিয়েছে, তখন বাদ পড়েনি রাজ-শুভশ্রীও।

পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী টলি-অভিনেত্রী শুভশ্রী চক্রবর্তী ভালোবাসার মানুষকে আরও একবার ভালোবাসার কথা জানাতে ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডের একটি ব্যুমেরাং ভিডিও শেয়ার করলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, খুব কাছাকাছি রাজ-শুভশ্রী। শুভশ্রীর বুকে মাথা দিয়ে আছেন তাঁর ভালোবাসা রাজ। পরম ঘনিষ্ঠ মুহূর্তকে যেন তাঁরা মনের গভীর থেকে অনুভব করছে, হারিয়ে যাচ্ছে একে অপরের মধ্যে।

আরও পড়ুন: বয়সে বড় ডিভোর্সি অভিনেতা সুদীপ মুখার্জির সাথে নিজের মেয়ে পৃথার বিয়ে মানতে পারেননি মা! ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে প্রকাশ্যে এল পারিবারিক কেচ্ছা, তুমুল ভাইরাল ভিডিও

শুভশ্রীর পোস্ট করা ভিডিওটি অনুরাগীদের যেমন আপ্লুত করেছে, তেমনি কেউ কেউ ব্যঙ্গাত্মক সুরে তাদেরকে বিঁধেছেন।

অন্যদিকে, পরিচালক রাজ চক্রবর্তী ভালোবাসার দিনটি উদযাপন করতে স্ত্রীকে নিয়ে লংড্রাইভে যাচ্ছেন। গাড়িতে একসঙ্গে বসে লংড্রাইভে যাওয়ার মজাকে ভক্ত মহলের শেয়ার করতে ভিডিও পোস্ট করেলেন।

রাজ-শুভশ্রী প্রায় তিন বছর কাটিয়ে ফেলেছেন বিবাহিত জীবনে। এখন দুজনে টলিউড কাপল থেকে আদর্শ পিতা-মাতা। রাজের ছোট্ট সংসারে বড় হয়ে উঠছে ইউভান। নতুন দায়িত্ব আর কাজের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবনকে রূপকথার গল্পের মতো তাঁরা একে একে যোগ করছে জীবনের অধ্যায়ে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment