সদ্য সদ্য মা হয়েছেন টলিউডের এ লিস্ট অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় চক্রবর্তী। মা হওয়ার পর আরও জনপ্রিয়তা বেড়ে গেছে শুভশ্রীর। নেট বাসীরা সব সময় ব্যস্ত রয়েছে ছোট্ট ইউভানকে নিয়ে। সবসময় লাইমলাইটে রয়েছে ইউভান ও তাঁর মা। আর শুভশ্রীর সোশ্যাল মিডিয়া জুড়ে খালি ইউভানের ছবি। নানা পোজ দিয়ে মায়ের কোলে বসে নেটিজেনদের মন কেড়ে নিয়েছে এখনই। মা হওয়ার পর শরীরে অনেক বদল ঘটেছে। বেশ মোটা হয়ে গেছেন শুভশ্রী, কিন্তু গ্ল্যামার একটুও কমেনি তাঁর। তাঁর গ্ল্যামার দেখে অবাক নেটিজেনরা ও। এত গ্ল্যামারের সিক্রেট টা কী?
নিজেই ফাঁস করলেন নিজের গ্ল্যামারের সিক্রেট। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে ফাঁস করলেন নিজের গ্ল্যামারের সিক্রেট। ছবিটিতে শুভশ্রী রয়েছেন সেলউ শুট মুডে। সেখানে শেয়ার করে নিলেন নিজের সৌন্দর্যের গোপন রহস্য। মা হওয়ার পর আরও ব্যস্ত হয়ে উঠেছেন শুভশ্রী। ছেলের সঙ্গে সব সময় থাকলেও পুনরায় কাজে ফিরেছেন শুভশ্রী ও রাজ। হাজারো কাজের মাঝে ছেলেকে সময় দিতে ভোলেননি কেউই। ছোট্ট ইউভানকে কখনো মায়ের কোলে বসে আবার কখনো বাবার সাথে খেলা করতে দেখা যাচ্ছে সর্বদাই। আপনিও দেখে নিন সেই ছবি।
স্বাভাবিকভাবেই ছবিটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। কমেন্ট সেকশনে তাঁর লুকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এমনকি সেখানে কমেন্ট করেন অঙ্কুশ ও। তিনি লেখেন, ‘তাই বলি তোকে ছবিতে ভাল লাগে কী করে’। তবে তাঁর এই কমেন্টের রিপ্লাই পেয়ে অনেকেই তাঁকে ট্রোল করেছেন।




