Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

৩ বছর বয়সের বড়দের মতন গিটার বাজাতে শিখে গিয়েছে সুদীপা পুত্র আদিদেব, সোশ্যাল মিডিয়াতে নিজের ছেলের প্রতিভা তুলে ধরলেন সুদীপা, ভাইরাল ভিডিও

৩ বছর বয়সের বড়দের মতন গিটার বাজাতে শিখে গিয়েছে সুদীপা পুত্র আদিদেব, সোশ্যাল মিডিয়াতে নিজের ছেলের প্রতিভা তুলে ধরলেন সুদীপা, ভাইরাল ভিডিও

রান্নাঘরে সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায় এর একমাত্র সন্তান আদিদেব এখন স্টার কিড। ছোট থেকেই তাঁর বিভিন্ন খেলার মুহূর্ত, হাসি মজার মুহূর্ত সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে। মায়ের সঙ্গে রান্নাঘরে এসে পমফ্রেট মাছ রেধে ফেলেছে সে। দাদাগিরিতে এসে দাদার সঙ্গে খেলেও গিয়েছে সে। সুদীপা নিজেই তার ছেলে আদির বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন।

সম্প্রতি ছেলের আরও একটি মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। সুদিপার শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ছোট ছোট হাতে আস্তে আস্তে গিটার বাজাচ্ছে আদিদেব। মাথা নাড়িয়ে টুমটুম করে গিটারের শব্দে নেচে উঠেছে সে। পাশে সুদিপার স্বামী একমনে চায়ের কাপে ডুবে গিয়েছেন, মা ছেলের কান্ড কীর্তিতে তিনি অংশ নেননি।

ভিডিওটির ক্যাপশনে সুদীপা হ্যাশট্যাগ নিউ ফাউন্ড লাভ বলে ক্যাপশন দিয়েছেন। মাত্র তিন বছর বয়সেই জনপ্রিয় হয়ে উঠেছে আদিদেব। এর আগেও আদিদেবের লুচি বেগুন ভাজা খাবার ভিডিও, তার জন্মদিনে কপাৎ করে পটল ভাজা খেয়ে নেওয়ার ভিডিও আমরা দেখেছি। মা এত ভাল রান্না করলে ছেলে তো খেতে ভালোবাসবেই।

আরও পড়ুন: অকাল প্রয়াণ দাদাগিরি খ্যাত কট্টর মোহনবাগান সমর্থক অনির্বাণ নন্দী। শোকাহত ফুটবলপ্রেমীরা

আদিদেবের এই মিষ্টি ভিডিওতে অনেক কমেন্ট এসেছে। অনেকেই আদিদেবকে ভালোবাসা জানিয়েছেন। সম্প্রতি কিছুদিন আগেই ১২ই নভেম্বর ৩ বছরে পা দিল আদি। সন্তান, স্বামী, কাজের জায়গা, সংসারের কাজ সব একা হাতে সামলান সুদীপা। সমস্ত দিকেই ব্যালেন্স রেখেছেন তিনি। নিজের বুটিক, রেস্তোরা রয়েছে তার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment