Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
21 July 2026

মিঠাই কে হারাতে আসছে সান বাংলার নতুন সিরিয়াল ‘সাথী’! পর্দায় ফিরছেন জি বাংলার জনপ্রিয় নায়িকা! পর্দায় ফিরছেন সকলের প্রিয় অভিনেত্রী

মিঠাই কে হারাতে আসছে সান বাংলার নতুন সিরিয়াল ‘সাথী’! পর্দায় ফিরছেন জি বাংলার জনপ্রিয় নায়িকা! পর্দায় ফিরছেন সকলের প্রিয় অভিনেত্রী

গত বছরেই শেষ হয়েছে জি বাংলার অন্য আরেকটি জনপ্রিয় ধারাবাহিক পান্ডব গোয়েন্দা। পান্ডব গোয়েন্দার বিভিন্ন চরিত্রে যেইসমস্ত অভিনেতারা অভিনয় করেছিল তাদের সকলকে নতুনরূপে টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে ইতিমধ্যেই। শুধুমাত্র বাচ্চুর চরিত্রে অভিনেত্রী অনুমিতা দত্ত কেই টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। যার কারণে দর্শকরা দাবি তুলেছিলেন টেলিভিশনের পর্দার যাতে তাকে আবার ফেরানো হয়। অবশেষে দর্শকদের মনস্কামনা পূর্ণ হল, টেলিভিশনের পর্দা আবারও ফিরছেন অভিনেত্রী অনুমিতা দত্ত ওরফে বাচ্চু।

সম্প্রতি সান বাংলা তরফ থেকে একটি ধারাবাহিকের নতুন প্রমো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রী অনুমিতা কে জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসুর সঙ্গে জুটি বেঁধে দেখা গিয়েছে। নতুন এই ধারাবাহিকের নাম সাথী। এর আগে ইন্দ্রজিৎকে আমরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ধ্রুবতারা তে দেখতে পেয়েছি।

জানা গিয়েছে ধারাবাহিকে ইন্দ্রজিৎ এর চরিত্রের নাম ওম এবং অনুমিতার চরিত্রের নাম বৃষ্টি। ধারাবাহিকে ওম একজন নামকরা উকিল এবং বৃষ্টি হলো বাবা মা হারা অনাথ। যে অনাথ আশ্রমের মানুষ হয়েছে ছোটো থেকে। দুই বিপরীত মেরুর মানুষকে নিয়ে এগোবে এই ধারাবাহিকের গল্প।

আরও পড়ুন: রাজ-শুভশ্রীর পরিবারে এবার নতুন সদস্য! রবিবার হতেই তাদের সঙ্গে ভ্রমণে বেরোলো ছোট্ট ইউভান, নতুন কুকুরকে চুমু দিল শুভশ্রীর ছেলে ইউভান, ভাইরাল ছবি

ধারাবাহিকের প্রমো ভিডিওতে ইন্দ্রজিৎ এবং অনুমিতা কে দেখে তাদের ভক্তরা বেজায় খুশি। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এই ধারাবাহিক দেখার জন্য। আপাতত জোরকদমে এই ধারাবাহিকের শুটিং চলছে। তবে টিভির পর্দায় কবে থেকেই ধারাবাহিক সম্প্রচারিত হবে তা এখনো জানা যায়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment