Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

সুনীল জলরাশির মধ্যে বোটের মধ্যে সমুদ্রের মাঝে বোটে নুসরতকে কাছে টেনে আদর যশের! কাপাল গোলস দেখে কমেন্ট করলেন অভিনেত্রী তনুশ্রীও, ভাইরাল ভিডিও

সুনীল জলরাশির মধ্যে বোটের মধ্যে সমুদ্রের মাঝে বোটে নুসরতকে কাছে টেনে আদর যশের! কাপাল গোলস দেখে কমেন্ট করলেন অভিনেত্রী তনুশ্রীও, ভাইরাল ভিডিও

যশ নুসরাত টলিউডের দুই অতি পরিচিত নাম। নিজেদের কাজের থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ শিরোনামে থাকতেন এই তারকা দম্পতি। দিন কয়েক ধরে সোশ্যাল মিডিয়াতে আগুন ছড়াচ্ছিলেন অভিনেত্রী নুসরাত। যদিও সাথে অভিনেতা যশও কিছু কম যান না। সোশ্যাল মিডিয়াতেই তারকা দম্পতি বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখান থেকে স্পষ্ট ছিল যে তাঁরা ছুটির মেজাজে রয়েছেন। ফুকেটে ছুটি কাটাতে গিয়েছিলেন এই দম্পতি। তাঁদের সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল। তবে প্রচুর ছবি শেয়ার করলেও একটি ছবিতে একসাথে দুজনকে দেখা যায়নি। তাই নিয়ে মুখ ভার করেছিলেন এই তারকা দম্পতির অনুরাগীরা। তবে গত মঙ্গলবার এই তারকা দম্পতি একটি রিল ভিডিও শেয়ার করেন যেখানে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়া গেল তাঁদের দুজনকে।

ফুকেট থেকে শেয়ার করা বিভিন্ন ছবিতে মোহময়ী অবতারে দেখতে পাওয়া গেছে অভিনেত্রীকে। কখনো বিকিনি, কখনও মনোকিনি, কখনও শর্টস, কখনও আবার অফ শোল্ডার মিনি ড্রেসে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর তাঁর সাথে পাল্লা দিয়েছেন অভিনেতা যশও। অভিনেতাকে যেসব ছবিতে দেখতে পাওয়া গেছে সেখানে হ্যান্ডসাম এর থেকে কোন অংশে কম নন তিনি। এবার এই তারকা দম্পতির একসাথে যে ভিডিও পোস্ট করলেন সেখানে তাঁদেরকে দেখা গেল ঘনিষ্ঠ অবস্থায়। অপলক দৃষ্টিতে চেয়ে আছেন দুজন দুজনের দিকে। স্ত্রীয়ের কোমর আঁকড়ে ধরে রেখেছেন যশ। চারিপাশে শুধুই সুদূর আর সুনীল জলরাশি। মাঝে কেবল নির্জন বোটে তারা দুজন। প্রেমে পাগল হয়ে একেঅপরের মধ্যে হারিয়ে গিয়েছেন তাঁরা।

নুসরাতের শেয়ার করা এই রিল ভিডিওতে কমেন্ট করেছেন তাঁদের প্রচুর অনুরাগীরা। আবার কমেন্ট করতে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রীকেও। নুসরাতের শেয়ার করা এই ভিডিওতে অভিনেত্রী তনুশ্রী কমেন্ট করে লিখেছেন, “ওলে বাবালে, পারি না, পারি না”। যদিও বন্ধুর প্রতি এই দরদ অভিনেত্রীর প্রথম নয়। এর আগেও যখন যশ আর নুসরাত এর প্রেমের সম্পর্ক চলছিল তখনও তাঁদের পাশে ছিলেন। আবার নুসরাত যখন গর্ভবতী তখন নুসরাত তনুশ্রী এবং শ্রাবন্তীকে একসাথে রাতে পার্টি করতেও দেখা গিয়েছিল। এই নিয়ে সেই সময় কম জল ঘোলা হয়নি।

আরও পড়ুন: ‘ভুঁড়ি বার করে নাচছো কেন?’! ক্রপ টপ-হট প্যান্টে ডান্স ভিডিও পোস্ট করে তীব্র ট্রোলড ‘মা’ ধারাবাহিকের ঝিলিক অভিনেত্রী তিথি বসু, ভাইরাল ভিডিও

প্রসঙ্গত সেই সময় সদ্য জন্মগ্রহণ করা ঈশানের বাবাকে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় হয়। তবে ছেলের জন্মের কিছু দিনের মধ্যেই অভিনেত্রী মা স্বীকার করে নিয়েছিলেন অভিনেতা যশের সাথে তাঁর সম্পর্কের কথা। এমনকি তারপরে যশের জন্মদিনে হাজবেন্ড লেখা কেক কেটে নিজেদের বিয়ের আভাস দিয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর বিয়েকে কেন্দ্র করে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী অভিনেত্রীর দিকে প্রশ্ন ছুড়েছিলেন যে তিনি মুসলিম হয়ে কেন হিন্দু ছেলেকে বিয়ে করেছেন? যদি অভিনেত্রী কখনোই নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে সরাসরি কথা বলতে চাননি। কিন্তু এই প্রশ্নের বেশ খানিকটা বিরক্ত হয়ে অভিনেত্রী জবাব দিয়েছিলেন, “তুমি ঠিক কোন গ্রহের প্রাণী? তুমি কি মানুষ…!”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment