Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

অবশেষে কার সঙ্গে ডেট করছেন প্রকাশ্যে আনলেন সুপারহিট অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য! সেই বিশেষ মানুষ আবার শ্রীমার গালে চুমুও খাচ্ছেন, তুমুল ভাইরাল ছবি

অবশেষে কার সঙ্গে ডেট করছেন প্রকাশ্যে আনলেন সুপারহিট অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য! সেই বিশেষ মানুষ আবার শ্রীমার গালে চুমুও খাচ্ছেন, তুমুল ভাইরাল ছবি

ছোটপর্দার পরিচিত অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। মডেলিং দিয়েই শুরু করেছিলেন কেরিয়ার। তবে পরবর্তীকালে কালার্স বাংলার ‘নাগলীলা’ ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশন জগতে ডেবিউ ঘটে অভিনেত্রীর। এরপরে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জামাই রাজা’তে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান শ্রীমা। এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে বিপুল পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে একাধিক ধারাবাহিকের পাশাপাশি একাধিক ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করে ফেলেছেন অভিনেত্রী।

টলিউড হোক কিংবা টেলিভিশন জগতের তারকা, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ করে তাদের লাভ লাইফ নিয়ে জানতে আগ্রহী থাকেন তাদের ভক্তরা। শ্রীমা ভট্টাচার্যের ক্ষেত্রেও তার অনুরাগীরা জানতে আগ্রহী তার ব্যক্তিগত জীবন নিয়ে। একবার ‘দিদি নাম্বার ১’এ এসে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন খুব সম্প্রতি তার ব্রেকআপ হয়েছে। সেই ঘটনার পর তিনি বেশ ভেঙ্গে পড়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি ঘুরে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণ ভাবে মনোযোগ দিয়েছেন তার কেরিয়ারের উপর। তিনি এ কথাও জানান, ঐ ঘটনার পর তিনি বেশ কিছু সময় কাজ করেননি ইন্ডাস্ট্রিতে। তবে আবারো তিনি কাজে ফিরেছেন।

তবে ইদানিং নেটিজেনদের অনেকের ধারণা হয়েছে তিনি অভিনেতা সায়ন্ত মোদকের সাথে ডেট করছেন। তবে সেই তথ্য যে সম্পুর্ণ ভুল তা তিনি নিজেই জানিয়ে দিয়েছেন। তারা দুজন খুব ভালো বন্ধু। আর এই মুহূর্তে কোন রকম কোন প্রেমের সম্পর্কে জড়াতে চান না অভিনেত্রী তা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: রামায়ণের রাবণের পর মহাভারতের দুর্যোধন হতে চান মুসলিম অভিনেতা সইফ আলী খান , রামায়ণ ছিল ড্রিম প্রজেক্ট, তবে মহাভারতেও কাজ করতে আগ্রহী সইফ

তবে সম্প্রতি অভিনেত্রী নিজের স্টোরিতে একটি ছবি শেয়ার করে তার নেটিজেনদের জানালেন তিনি এই মুহূর্তে কার সাথে ডেট করছেন! সেই ছবিতে একটি বাচ্চা ছেলের সাথে ছবি শেয়ার করে ছবির উপরে ‘মাই ডেট’ বলে লিখে দিয়েছেন তিনি। সম্ভবত কোন পারিবারিক অনুষ্ঠানে এই ছবিটি তুলেছেন অভিনেত্রী। নেহাত মজার ছলেই ছবিটি শেয়ার করেছেন শ্রীমা। এই ছবিটি দেখে বেশ মজাই পেয়েছেন তার অনুরাগীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment