Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

দারুন অভিনয়ের সাথে অসাধারণ গানও গাইতেন সুপারস্টার অভিষেক চ্যাটার্জী! মৃত্যুর আগে শেষবার মঞ্চে উঠে দুর্দান্ত গান গেয়েছিলেন অভিষেক, ভাইরাল হলো অভিনেতার পুরনো ভিডিও

দারুন অভিনয়ের সাথে অসাধারণ গানও গাইতেন সুপারস্টার অভিষেক চ্যাটার্জী! মৃত্যুর আগে শেষবার মঞ্চে উঠে দুর্দান্ত গান গেয়েছিলেন অভিষেক, ভাইরাল হলো অভিনেতার পুরনো ভিডিও

গতকাল মাঝরাতে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকে মারা যান বর্ষীয়ান অভিনেতা অভিষেক চ্যাটার্জী। তার মৃত্যুতে শোকাহত গোটা নেটপাড়া। আত্মীয় স্বজন থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রী সকলেই ঐদিন অভিনেতাকে শেষ যাত্রায় বিদায় জানাতে এসেছিলেন। উপচে পড়া ভিড় হয়েছিল ঐদিন।

সম্প্রতি অভিষেক চ্যাটার্জীর একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেই ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেতা কোনো একটি অনুষ্ঠানে গান গাইছেন। স্টেজে উঠে দর্শকদের সাথে সময় কাটাচ্ছেন এবং দর্শকদের অনুরোধে গান শোনাচ্ছেন।

ভিডিওটিতে দেখা যায় যে প্রথমেই অভিনেতা মঞ্চে উঠে সকলের উদ্দেশ্যে জোড়হাত করে ধন্যবাদ জানাচ্ছেন। কারণ আজ তিনি যেই জায়গায় দাঁড়িয়ে সেখানে তিনি দর্শকদের ভালোবাসার জন্যই পৌঁছেছেন। দর্শকেরা একাংশ তাকে চিরদিনই তুমি যে আমার গানটি গাওয়ার জন্য অনুরোধ করে। তার পরনে ছিল খয়েরী রঙের পাঞ্জাবি ও কালো প্যান্ট। পুরনো এই ভিডিওটি নতুন করে ভাইরাল হওয়ায় সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েন। সকলে কমেন্ট বক্সে অভিনেতার আত্মার শান্তি কামনা করেন।

আরও পড়ুন: Peddi Box Office: মাত্র ১৩ দিনে বাজিমাত, ‘করুপ্পু’-কে হারিয়ে ২০২৬ সালের সেরা আয়ের রেকর্ড গড়ল ‘পেড্ডি’

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment