Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

তলপেটে বিসদৃশ কাটা দাগ, ট্যাটু দিয়ে ঢাকলেন সুপারস্টার অভিনেত্রী মিমি চক্রবর্তী! অবশেষে এবার সামনে এল অভিনেত্রীর ট্যাটু রহস্য

তলপেটে বিসদৃশ কাটা দাগ, ট্যাটু দিয়ে ঢাকলেন সুপারস্টার অভিনেত্রী মিমি চক্রবর্তী! অবশেষে এবার সামনে এল অভিনেত্রীর ট্যাটু রহস্য

এই মুহূর্তে টলিউডে একাধিক অভিনেত্রী রয়েছেন যারা ফ্যাশন হিসেবে সারা শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করিয়েছেন। টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী তাদের মধ্যে একজন। তার হাতে এবং পেটের ট্যাটুর কথা অভিনেত্রীর অনুগামীরা সকলেই জানেন। তবে এবার সামনে এলো তার পেটে ট্যাটু করার বিশেষ কারণটি।

প্রসঙ্গত জানা গিয়েছে অ্যাপেন্ডিক্স অপারেশনের কারণে অভিনেত্রীর পেটে একটি অপারেশনের কাটা দাগ ছিল। যে কারণে শাড়ি সহ অন্যান্য বিভিন্ন রকম ড্রেস পরতে গেলে অসুবিধায় পড়তে হতো তাকে। কারণ লেহেঙ্গা জাতীয় জামা কাপড় পরলে তার পেটের কাটা দাগ বাইরে থেকে দেখা যেত। যে কারণে এরপর অভিনেত্রী সিদ্ধান্ত নেন অপারেশনের দাগটিকে ঢেকে ফেলার।

আরও পড়ুন: কাশ্মীরে ভাই ইব্রাহিমের সঙ্গে ছুটি কাটচ্ছেন সারা! সামনে এল দিদি-ভাইয়ের মিষ্টি ছবি, ভাই-বোনের মিষ্টি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

প্রসঙ্গত এর আগে অভিনেত্রী মিমি চক্রবর্তীর হাতে একটি নটরাজের সুন্দর ট্যাটু সকলেই দেখেছেন। অভিনেত্রীর অনেক ছবিতেই দৃশ্যমান সেই ট্যাটু। তবে তার পেটে পালকের ট্যাটু করানোর পিছনের অজানা কারন অনেকেই জানতেন না।

বলাই বাহুল্য এদিন সত্যি জানতে পেরে অনেকেই মনে করছেন অভিনয় জগতে থাকার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। কারণ অনেক ক্ষেত্রেই পেশার কারণে তাকে সাহসী জামাকাপড় পরতে হয় তাকে। যে কারণে তার পেটের দাগ বাইরে থেকে দেখতে পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই সুন্দর পালকের ট্যাটু করিয়ে সেই দাগ ঢেকে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

আরও পড়ুন: মোহময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী মনামী, ৩৮ পার করেও সাবেক সাজে আগুন ধরালেন তিনি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment