Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

ড্রেসিং সেন্সে মরচে ধরেছে সুপারস্টার আলিয়ার! লেহেঙ্গা চোলিতে অর্ধেক বক্ষযুগল দেখিয়ে তুমুল ট্রোলড আলিয়া ভাট, বিয়ের অনুষ্ঠানের জন‍্য যথেষ্ট ‘সাহসী’ পোশাকই পছন্দ করেছিলেন আলিয়া

ড্রেসিং সেন্সে মরচে ধরেছে সুপারস্টার আলিয়ার! লেহেঙ্গা চোলিতে অর্ধেক বক্ষযুগল দেখিয়ে তুমুল ট্রোলড আলিয়া ভাট, বিয়ের অনুষ্ঠানের জন‍্য যথেষ্ট ‘সাহসী’ পোশাকই পছন্দ করেছিলেন আলিয়া

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট তার প্রিয় বান্ধবী আকাঙ্খা রঞ্জনের দিদি অনুষ্কা রঞ্জনের বিয়ে নিয়ে ব্যস্ত রয়েছেন। শনিবার মেহেন্দির অনুষ্ঠানে ডিজাইনার লেহেঙ্গায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তারপর থেকেই পোশাকের জন্য নেটদুনিয়ায় নেটিজেনদের একাংশের কাছে ট্রোল হতে হয়েছে অভিনেত্রীকে।

বলি অভিনেত্রী আলিয়া ভাটের ড্রেসিং সেন্স বরাবরই ভালো। তবে বর্তমানে নেটিজেনদের একাংশের ধারণা হয়েছে অভিনেত্রীর ড্রেসিং সেন্সে মরচে ধরেছে। কারণ নিজের প্রিয় বান্ধবী আকাঙ্খা রঞ্জনের দিদি অনুষ্কা রঞ্জনের মেহেন্দির অনুষ্ঠানে বেশ সাহসী পোশাক পড়ে গিয়েছিলেন অভিনেত্রী। হলুদ এবং সবুজের কম্বিনেশনে একটি ডিজাইনার লেহেঙ্গায় দেখা মিলেছে অভিনেত্রীর। আর তারপর থেকেই নেটিজেনদের মাঝে ট্রোল হয়েছেন তিনি।

মেহেন্দির অনুষ্ঠানে ক্রস নেক ডিজাইনের, ব‍্যাকলেস চোলি পড়েছিলেন অভিনেত্রী। যাতে তার বক্ষযুগলের অনেকটাই স্পষ্ট ছিল। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন অভিনেত্রীর উদ্দেশ্যে। কেউ কেউ বলেছেন তার ড্রেসিং সেন্সে মরচে ধরেছে, আবার কেউ বলেছেন উরফি জাভেদের থেকে অনুপ্রাণিত হয়েছেন অভিনেত্রী। এমনকি এও বলেছেন, ধীরে ধীরে তাদের পছন্দটাও একইরকম হয়ে যাচ্ছে। তবে বেশিরভাগই তার ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। তার ফ্যাশন সেন্স প্রশংসিত হয়েছে ফ্যাশন বোদ্ধাদের কাছেও।

আরও পড়ুন: Biswajit Chatterjee: প্রসেনজিতের সঙ্গে দূরত্ব থেকে পদ্মশ্রী সম্মান, মুম্বইয়ের স্ট্রাগল নিয়ে অকপট বিশ্বজিৎ চ্যাটার্জী

শনিবার প্রিয় বান্ধবী আকাঙ্খা রঞ্জনের দিদি অনুষ্কা রঞ্জনের সঙ্গীতে বন্ধুদের সাথে পারফর্মও করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। যে ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আদিত‍্য শীলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনুষ্কা রঞ্জন। এদিন এই মেহেন্দির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকারাও। বাণী কাপুর, রবীনা ট‍্যান্ডন, ভূমি পেডনেকর, ক্রিস্টাল ডিসুজাদের মত বলি তারকারা উপস্থিত ছিলেন এদিন। বর্তমানে নেটিজেনরা অপেক্ষা করে আছেন প্রিয় বান্ধবীর দিদির বিয়েতে কি পোশাকে ধরা দেন অভিনেত্রী!

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment