Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
6 July 2026

বাবা মায়ের সঙ্গে বাড়িতে করলেন অন্নপূর্ণা পুজো, সকলকে অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা জানালেন টলিউড কুইন কোয়েল মল্লিক, অনুরাগীদের শুভেচ্ছা জানালেন কোয়েল, ভাইরাল ছবি

বাবা মায়ের সঙ্গে বাড়িতে করলেন অন্নপূর্ণা পুজো, সকলকে অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা জানালেন টলিউড কুইন কোয়েল মল্লিক, অনুরাগীদের শুভেচ্ছা জানালেন কোয়েল, ভাইরাল ছবি

সম্প্রতি গিয়েছে অন্নপূর্ণা পুজো। আর এই অন্নপূর্ণা পূজার দিন সেজে উঠেছিল গোটা মল্লিকবাড়ি। সেইসঙ্গে বাড়িতে উপস্থিত ছিলেন বাড়ির মেয়ে কোয়েল মল্লিক মল্লিক বাড়ির সব পুজো অনুষ্ঠানে দেখা যায় কোয়েল কে। এবারে বাবার সঙ্গে লাল পাড় সাদা শাড়ি পড়ে একেবারে ছিমছাম লুকে ধরা দিলেন অভিনেত্রী। পুজোর ছবি শেয়ার করে সকল অনুরাগীদের পুজোর শুভেচ্ছা জানালেন। মল্লিক বাড়ির সব পুজো তে গোড়া থেকে উপস্থিত থাকেন কোয়েল। মাঝেমধ্যে সমস্ত ছবি আপলোড করেন তিনি এবারেও অন্নপূর্ণা পুজো বাড়িতে উপস্থিত হয়েছিলেন তিনি আর সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সকলের সঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে কোয়েল মল্লিক লাল রঙের শাড়ি পরে দেখা গিয়েছে এবং পাশে দাঁড়িয়েছিলেন বাবা রঞ্জিত মল্লিক। রঞ্জিত মল্লিকে সাদা রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছে। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লিখেছেন সকলকে অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা।

আসলে ছোট থেকেই আভিজাত্য পরিবারের মানুষ হওয়ার কারণে পুজো, বাঙালি সংস্কৃতির সবটাই নিজের চোখে দেখেছেন কোয়েল মল্লিক। তাই নিজের ছেলেকেও তিনি বাংলার সংস্কৃতির মাধ্যমে বড় করতে চান তাই মাঝেমধ্যেই নিজের বাড়িতে নিয়ে আসেন পুজোর দালানে। এইদিন কবীর কেও মায়ের সঙ্গে পুজোর দালানে দেখা গিয়েছে।

আরও পড়ুন: ‘৫০ জন সহকারী, ৬টি ভ্যানিটি ভ্যান’, রনবাণীর সেটে বিজয় দেবেরকোন্ডার ডিমান্ড নিয়ে মুখ খুলল টিম

কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক সবসময় দর্শকদের কাছে ভীষণ প্রিয়। বাবা মেয়ের এই জুটি দর্শকরা পছন্দ করেন। একসঙ্গে একাধিক ছবি ও করেছে দুজন তবে প্রথমবার যখন কোয়েল ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন এ তখন রঞ্জিত মল্লিকের একটি সাক্ষাৎকার সকলের সামনে এসেছিল সে সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন ‘কোয়েলের ছবি করা নিয়ে আমার কখনও কোনও আপত্তি ছিল না। কেবল ভয় ছিল। মনে হয়েছিল, ছবি সাফল্য না পেলে ওর মনের ওপর চাপ পড়বে। পাশাপাশি বিপুল অঙ্কের টাকার ক্ষতি হবে প্রযোজকেরও। কিন্তু ছবির পরিচালক আমাকে ভরসা দিয়েছিলেন তার পরেই কোয়েলকে শুটিংয়ের জন্য নেন এবং দুদিন বাদেই জানান কোয়েল পারবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment