Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
1 July 2026

শুধুমাত্র অনুরাগীদের সঙ্গে গল্প করার জন্য পাঁচতারা বিলাসবহুল হোটেলে রুম বুক করলেন সুপারস্টার কিং খান। দিলেন জমিয়ে আড্ডা।

শুধুমাত্র অনুরাগীদের সঙ্গে গল্প করার জন্য পাঁচতারা বিলাসবহুল হোটেলে রুম বুক করলেন সুপারস্টার কিং খান। দিলেন জমিয়ে আড্ডা।

কিং খান অর্থাৎ আমাদের সবার প্রিয় অভিনেতা শাহরুখ খান শুধু একজন অভিনেতাই নয় তিনি বলা যায় সবার ইমোশন। সব মেয়েদের হার্টথ্রব তিনি। রূপকথার রাজপুত্রের মতো স্বপ্নময় তিনি তাদের অনুগামীদের কাছে। আর অনুগামীরা ও যেমন পাগল কিং খানের জন্য ঠিক তেমনি কিং খান ও তার অনুগামীদের জন্য সর্বদাই স্নেহপরায়ণ।

সামনেই তার তিনটি বড় বড় কাজ রয়েছে হাতে। পাঠান, জাওয়ান এবং দুনকি । ২০২৩ সালে এই তিনটে সিনেমায় মুক্তি পেতে চলেছে। কিন্তু তা সত্ত্বেও প্রচুর ব্যস্ততার মধ্যেও কিং খান তার অনুগামীদের জন্য বের করে নিলেন তার মূল্যবান সময়ের কিছুটা। আর শুধু সময় বের করেছেন বললে ভুলই বলা হবে, উপরন্তু সময়ের সাথে সাথে তিনি তার অনুগামীদের সঙ্গে জমিয়ে গল্প করার জন্য বুক করে ফেলেছেন একটি পাঁচ তারা হোটেলের একটি বড় রুম। এমনটাও কি সম্ভব? তবে জেনে নিন।

২০২৩ শে আসন্ন “জওয়ান” সিনেমার জন্য শুটিংয়ের কাজে চেন্নাই গিয়েছিলেন কিং খান। আর সেই খবর চাপা থাকে নি তার অনুরাগীদের কাছে। অনুরাগীরা রীতিমতো বায়না জুড়েছিলেন শাহরুখের সাথে দেখা করার জন্য। আর সকলকে অবাক করে দিয়ে শাহরুখ জানিয়েছিলেন যে তার শুটিংয়ের পর্ব শেষ হলেই তিনি অবশ্যই দেখা করবেন তার অনুগামীদের সাথে।

আরও পড়ুন: ফুটফুটে ছেলের মা হয়েছেন ‘মিঠাই’ ধারাবাহিকের প্রিয়ম! একরত্তি ছেলের সাথে প্রথম ছবি শেয়ার করলেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী, বিয়ের ২ বছরের মধ্যেই বাবা-মা হয়েছেন প্রিয়ম-শুভজিত

এই বিষয়ে চেন্নাই স্বরূপ ফ্যান ক্লাবের প্রধান সদস্য সুধীর কোঠারি জানিয়েছেন, ” আমরা জানতে পেরেছিলাম কিং খান চেন্নাইতে আসছেন , তাই আমাদের ফ্যান ক্লাবের পক্ষ থেকে যোগাযোগ করা হয় স্যারের (শাহরুখ খানের) ম্যানেজারের সাথে এবং তাকে বলা হয় যে আমরা তার সাথে দেখা করতে অত্যন্ত আগ্রহী। আর তখনই স্যার আমাদের জানান যে শুটিং শেষ হলেই তিনি দেখা করবেন। তার কিছুদিন পর আমাদেরকে স্যারের ম্যানেজার আবার ফোন করে জানান যে স্যারের শুটিং শেষ হচ্ছে ৮ অক্টোবর তারিখে সেই দিনই তিনি আমাদের সাথে দেখা করতে চান।”

তারপর আসে সেই স্বপ্নময় মুহূর্ত যখন অনুগামীদের সঙ্গে দেখা হয় শাহরুখের। ফ্যান ক্লাবের প্রধান সুধীর আরো জানিয়েছেন যে, আগে থাকতেই একটি পাঁচ তলা হোটেলের দুটি বড় রুম শুধুমাত্র তাদের জন্যই কিং খান বুক করে রেখেছিলেন। এমনকি শুধুমাত্র তাই নয় , তিনি ম্যানেজার সহ আরো দুইজন সহকারীকে অনুগামীদের দেখভাল করার জন্য সেই রুমে বহাল রেখেছিলেন। তারপর আগত অনুগামীদের প্রত্যেকে একে একে তার সুটে নিয়ে গিয়ে তিনি রীতিমতো জমিয়ে আড্ডা মারেন এবং প্রত্যেকের সাথে আলাদা আলাদা ভাবে ছবিও তোলেন এবং সবশেষে প্রত্যেককে একটি করে উপহারও দেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment