Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

বাংলার সব নায়িকা দের একঝটকায় হারিয়ে দিলেন সুপারস্টার মিমি চক্রবর্তী! এবার হিন্দি ফিল্মে ডেবিউ মিমির, করবেন অভিনেতা পরেশ রাওয়াল এর সাথে অভিনয়

বাংলার সব নায়িকা দের একঝটকায় হারিয়ে দিলেন সুপারস্টার মিমি চক্রবর্তী! এবার হিন্দি ফিল্মে ডেবিউ মিমির, করবেন অভিনেতা পরেশ রাওয়াল এর সাথে অভিনয়

এবারে টলিউডের পাশাপাশি বলিউডে পা রাখতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী শোনা যাচ্ছিল এবার হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী এবারে সেই খবরের সীলমোহর দিলেন শিব প্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিনী রায়। সম্প্রতি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিনী রায় পরিচালিত হিন্দি ছবির শুটিং শেষ করলেন মিমি। ছবির নাম শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী। এই ছবিতে মিমি ছাড়া বাকি সব অভিনেতা অভিনেত্রীরাই হিন্দিভাষী। উইন্ডোজ ও ভায়াকম 18-এর যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি।

সম্প্রতি এই ছবির শুটিং শেষ হওয়ার কথা জানানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এরসাথে পোস্ট করা হয়েছে একটি ছবি যাতে শিবপ্রসাদ, নন্দিতা, মিমি, পরেশ রাওয়াল এর ছবি রয়েছে। মিমি, পরেশ রাওয়াল ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন নীনা কুলকার্নি, অম্রুতা সুভাষ, শিব পন্ডিত প্রমুখ। এটি একটি সম্পূর্ণ পারিবারিক ছবি।

২০১৭ সালে নির্মিত পোস্ত ছবির রিমেক ভার্সন এটি। পোস্ত ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, মিমি, যীশু সেনগুপ্তরা। তবে হিন্দি ভার্সনের এই ছবিতে পোস্ত র চরিত্রে অভিনয় করেছেন কবীর পওয়া। এটি তার ডেবিউ ফিল্ম।

আরও পড়ুন: ঘরোয়া পার্টিতে জমজমাট আনন্দ রাজ-শুভশ্রীর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একগুচ্ছ সুন্দর মুহূর্ত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment