Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
28 June 2026

খুব বড় মনের মানুষ সুপারস্টার সলমান! ফিরিয়ে দেবেন বিগ বসের ১০০০ কোটির পারিশ্রমিক, সলমন মুখ খুলতেই চর্চা তুঙ্গে

খুব বড় মনের মানুষ সুপারস্টার সলমান! ফিরিয়ে দেবেন বিগ বসের ১০০০ কোটির পারিশ্রমিক, সলমন মুখ খুলতেই চর্চা তুঙ্গে

বিগ বস। নামটাই যথেষ্ট। টেলিদুনিয়ায় এই অন্যতম জনপ্রিয় এবং চর্চিত রিয়ালিটি শোটিকে নিয়ে আট থেকে আশি সকলেরই উন্মাদনা থাকে তুঙ্গে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাণ্ডকারখানার জন্য সবসময়েই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে জনপ্রিয় এই রিয়ালিটি শোটি। আর প্রত্যেক বছর বিগ বস যার কারণে তুমুল আলোচিত হয়, তিনি হলেন সলমান খান। বলা ভালো, বলিউডের ভাইজান সঞ্চালনার দায়িত্বে থেকে শোটির মধ্যে এক অন্যমাত্রা যোগ করেন।

জানা গিয়েছে, এগিয়ে আসছে বিগ বস সিজন ১৬ শুরুর দিনক্ষণ। প্রোমো শেয়ার করে কালার্স ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আগামী ১লা অক্টোবর থেকে এই চর্চিত শো টি সম্প্রচারিত হবে। এরইমধ্যে ১৬তম সিজনের প্রতিযোগীদের নাম জানা গিয়েছে। আর বলা বাহুল্য বিরাট চমকের হদিশ থাকছে সেখানেই।

সূত্রের খবর,টেলিভিশনের একাধিক চর্চিত মুখ এবার ‘বিগ বস ১৬’এ হাজির হবেন। পাশাপাশি এই অনুষ্ঠানে আয়োজকদের তরফে এ-ও ঘোষণা করা হয় যে, সলমন আগের সিজনগুলির মতো প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে আর শনি এবং রবিবারের পর্বগুলিতে হাজির হবেন না। এর বদলে তাঁকে দেখা যাবে শুক্র এব‌ং শনিবারের পর্বে।

আরও পড়ুন: ফের বড় পর্দায় সুপারস্টার অঙ্কুশের নতুন চমক ! কে হচ্ছেন নায়িকা?

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কিছুদিন ধরেই সাল্লুর পারিশ্রমিক নিয়ে তীব্র গুঞ্জন ওঠে। এমনকি, চলতি বছরে বিগ বস সঞ্চালনার জন্য পারিশ্রমিক হিসেবে ভাইজান হাজার কোটি টাকার কথা বললেও পরে নিজেই রসিকতা করে বিগ বসের জন্য নেওয়া হাজার কোটি টাকার পারিশ্রমিক ফিরিয়ে দেবেন বলে জানান। সঞ্চালনার দায়িত্ব দেওয়ার জন্য বিগ বসকে ধন্যবাদ জানানোর পর সলমন বলেন, ‘‘সঞ্চালনার জন্য যে হাজার কোটি টাকা আমি এই বছর পাব বলে গুজব উঠেছে তা আমি ফেরত দিতে চলেছি। আমি যে টাকা কখনও হাতেই পাইনি, সেই টাকাই আমি ফেরত দিতে চলেছি। এর ফলে আয়োজক সংস্থা সম্পূর্ণ লাভে থাকবে।’’ ফলে, ভাইজানের এই বক্তব্যের পর আরোও বেশী উৎসাহিত হয়ে আছেন বিগ বস প্রেমীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment